ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাগুরা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড


মাগুরা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা কারাগারের আরপি গেটে দর্শনার্থী হিসেবে প্রবেশের সময় দবির মোল্লার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার জিন্সের প্যান্টের পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানায়। জেলার ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

দবির মোল্লা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক থাকা স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে দেখা করতে কারাফটকে এসেছিলেন। উল্লেখ্য, তন্বী খাতুনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন মাগুরা জেলা কারাগারে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিনহোকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা করল রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৩ এম


মরিনহোকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা করল রিয়াল

আরও একবার রিয়াল মাদ্রিদ ডাগআউটে ফিরলেন 'দ্য স্পেশাল ওয়ান'খ্যাত হোসে মরিনহো।

গুঞ্জনটি আগে থেকেই শোনা যাচ্ছিল এবং এখন তা বাস্তব হলো। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পুরো ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপের মধ্যে বুঁদ হয়ে রয়েছে, ঠিক তখনই আনুষ্ঠানিক ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ।

আজ (১১ জুন) এক বিবৃতিতে মরিনহোকে ৩ বছরের জন্য কোচ হিসেবে ঘোষণা করেছে রিয়াল। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলাবেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড।

ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের প্রাক-প্রস্তুতি কিংবা প্রি-সিজন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আর সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব গ্রহণ করে মাঠে নামবেন মরিনহো।

গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল ছন্দ খুঁজে পায়নি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে বিদায় নিয়েছে রিয়াল।

ক্লাবের এই সংকট দূর করতেই সাবেক রিয়াল কোচ মরিনহোকে ফিরিয়ে এনেছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।

এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ৩ বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অবসরের ঘোষণা ওয়াতারু এন্ডোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:০৫ এম


বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অবসরের ঘোষণা ওয়াতারু এন্ডোর

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্ডো।

সান্ডারল্যান্ডের বিরুদ্ধে পাওয়া পায়ের চোটের জন্য তিনি ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করান, যার পর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে লিভারপুলের এই মিডফিল্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল।

গত মৌসুমে এই কারণে তিনি লিভারপুলের হয়ে আর খেলা হয়নি। এরপরেও, কোচ এন্ডো হাজিমে মোরিয়াসু তাকে বিশ্বকাপ দলে রেখেছেন। মে মাসের শেষে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরে তিনি ৪৫ মিনিট খেলেন। সেই প্রীতি ম্যাচ ছিল ‘ব্লু সামুরাই’-এর হয়ে তার শেষ ম্যাচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে, এই ফুটবলার বলেন, "আমার চোটের পর থেকে আমি যা সম্ভব ছিল, তার সবই করেছি, তাই আমার কোনও আফসোস নেই।" তিনি বলেন, "অবশ্যই, এই বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা রয়েছে। কিন্তু, তার চেয়ে বড় কথা হলো, কাতার বিশ্বকাপের পর থেকে আমরা যেভাবে একসঙ্গে উন্নতি করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি অধিনায়ক হিসেবে এই দলকে নেতৃত্ব দিয়েছি এবং 'বিশ্বকাপ জেতা'-র আমাদের লক্ষ্যকে এমন একটি বিষয়ে পরিণত করেছি যা আমরা এখন স্বাভাবিকভাবেই বলতে পারি।"

তিনি আরও বলেন, "বর্তমান দলে সত্যিই একটি অসাধারণ গুণ রয়েছে। আমি বিশ্বাস করি, তারা যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠবে এবং আমাদের এমন কিছু দেখাবে যা আমরা আগে কখনো দেখিনি।" এই অভিযানের মাধ্যমে তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তিনি একজন ভক্ত হিসেবে জাপান জাতীয় দলকে সমর্থন অব্যাহত রাখবেন। অন্যদিকে, এন্ডোর অবস্থানে শুতো মাচিনোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায়  ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরলেন জেলেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:১২ এম


কুতুবদিয়ায়  ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরলেন জেলেরা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে। বুধবার মধ্যরাত থেকে আবারও জেলেরা সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সাগরে ফেরার সুযোগ পেয়ে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জেলেপল্লিগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বৃহস্পতিবার উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী জেটিঘাট এলাকা পরিদর্শন করলে দেখা যায়, গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারগুলো জাল, জ্বালানি তেল, চাল-ডালসহ প্রয়োজনীয় রসদ নিয়ে প্রস্তুত রয়েছে। প্রচুর মাছ নিয়ে তীরে ফিরার আশায় উচ্ছ্বসিত জেলেরা।

স্থানীয় জেলে ও উপজেলা মৎস্য কার্যালয় থেকে জানা গেছে, কুতুবদিয়া উপজেলায় মোট ৩৫ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৭৭ কেজি করে চাল প্রদান করা হয়েছে। তবে জেলেরা অভিযোগ করেছেন, এই সহায়তা দিয়ে পুরো সময় পরিবারের খরচ চালানো সম্ভব হয়নি।

এদিকে, উপজেলার প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ অনিবন্ধিত জেলে সরকারি সহায়তার আওতার বাইরের অবস্থানে রয়েছেন। ফলস্বরূপ, নিষেধাজ্ঞার সময় তাদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের জেলেদের যেন বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

উত্তর ধুরুং ইউনিয়নের জেলে জকির আলম, ফরিদ আলম ও ইউনুস জানান, তারা নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় জাল ও ট্রলার মেরামত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন যদি ভালো মাছ ধরতে পারেন, তবে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটবে বলে তারা আশাবাদী।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞাকালে জেলেরা কঠিন সময় অতিবাহিত করেছেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকেই তারা সাগরে মাছ ধরার জন্য চলে গেছেন।

উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী এরফান উদ্দিন বলেন, নিষেধাজ্ঞার সময় ১০ হাজার ৯৫৯ জন নিবন্ধিত জেলেকে সরকারি সহায়তা হিসেবে চাল প্রদান করা হয়েছে। তবে দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাতজন জেলে এখনও তাদের বরাদ্দের চাল গ্রহণ করেননি। তিনি আরও জানান, অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:২৪ এম


কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কেডিএ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনে বিদায়ি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। গত দুই যুগ ধরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূত্রটি বলছে, কেডিএ’র ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে খুলনার নাগরিক নেতাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যাতে কেডিএতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ন্যায় জনপ্রতিনিধির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কিন্তু এ দাবি কোনো সরকারই বাস্তবায়ন করেনি।

খুলনার নাগরিক নেতারা মনে করেন, এর মধ্যদিয়ে হয়ত সে দাবিটিও বাস্তবায়ন হতে পারে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, এর মধ্যদিয়ে খুলনার মানুষের প্রতি কেডিএ’র দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রবণতা সৃষ্টি হলো।

নগর বিএনপির সভাপতি ও কেডিএ’র নয়া চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম মনা বলেন, আধুনিক খুলনা গড়তে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। কেডিএ হবে জনগণের প্রতিষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%