প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা কারাগারের আরপি গেটে দর্শনার্থী হিসেবে প্রবেশের সময় দবির মোল্লার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার জিন্সের প্যান্টের পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানায়। জেলার ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দবির মোল্লা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক থাকা স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে দেখা করতে কারাফটকে এসেছিলেন। উল্লেখ্য, তন্বী খাতুনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন মাগুরা জেলা কারাগারে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন