ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কুতুবদিয়ায়  ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরলেন জেলেরা


কুতুবদিয়ায়  ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরলেন জেলেরা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে। বুধবার মধ্যরাত থেকে আবারও জেলেরা সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সাগরে ফেরার সুযোগ পেয়ে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জেলেপল্লিগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বৃহস্পতিবার উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী জেটিঘাট এলাকা পরিদর্শন করলে দেখা যায়, গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারগুলো জাল, জ্বালানি তেল, চাল-ডালসহ প্রয়োজনীয় রসদ নিয়ে প্রস্তুত রয়েছে। প্রচুর মাছ নিয়ে তীরে ফিরার আশায় উচ্ছ্বসিত জেলেরা।

স্থানীয় জেলে ও উপজেলা মৎস্য কার্যালয় থেকে জানা গেছে, কুতুবদিয়া উপজেলায় মোট ৩৫ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৭৭ কেজি করে চাল প্রদান করা হয়েছে। তবে জেলেরা অভিযোগ করেছেন, এই সহায়তা দিয়ে পুরো সময় পরিবারের খরচ চালানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

এদিকে, উপজেলার প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ অনিবন্ধিত জেলে সরকারি সহায়তার আওতার বাইরের অবস্থানে রয়েছেন। ফলস্বরূপ, নিষেধাজ্ঞার সময় তাদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের জেলেদের যেন বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

উত্তর ধুরুং ইউনিয়নের জেলে জকির আলম, ফরিদ আলম ও ইউনুস জানান, তারা নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় জাল ও ট্রলার মেরামত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন যদি ভালো মাছ ধরতে পারেন, তবে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটবে বলে তারা আশাবাদী।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞাকালে জেলেরা কঠিন সময় অতিবাহিত করেছেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকেই তারা সাগরে মাছ ধরার জন্য চলে গেছেন।

আরও পড়ুন: কালকিনিতে বোরকা পরে হামলা, হত্যা মামলার আসামি নিহত

উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী এরফান উদ্দিন বলেন, নিষেধাজ্ঞার সময় ১০ হাজার ৯৫৯ জন নিবন্ধিত জেলেকে সরকারি সহায়তা হিসেবে চাল প্রদান করা হয়েছে। তবে দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাতজন জেলে এখনও তাদের বরাদ্দের চাল গ্রহণ করেননি। তিনি আরও জানান, অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:২৪ এম


কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কেডিএ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনে বিদায়ি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। গত দুই যুগ ধরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূত্রটি বলছে, কেডিএ’র ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে খুলনার নাগরিক নেতাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যাতে কেডিএতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ন্যায় জনপ্রতিনিধির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কিন্তু এ দাবি কোনো সরকারই বাস্তবায়ন করেনি।

খুলনার নাগরিক নেতারা মনে করেন, এর মধ্যদিয়ে হয়ত সে দাবিটিও বাস্তবায়ন হতে পারে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, এর মধ্যদিয়ে খুলনার মানুষের প্রতি কেডিএ’র দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রবণতা সৃষ্টি হলো।

নগর বিএনপির সভাপতি ও কেডিএ’র নয়া চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম মনা বলেন, আধুনিক খুলনা গড়তে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। কেডিএ হবে জনগণের প্রতিষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের যুগান্তকারী পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:২৬ এম


স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের যুগান্তকারী পদক্ষেপ

জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক,

ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।

ডা. বিটু একইসঙ্গে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ও চিফ কো-অর্ডিনেটর, রক্ত স্পন্দন।

বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, একটি সুস্থ জনগোষ্ঠীই উন্নত, উৎপাদনশীল ও সমৃদ্ধ রাষ্ট্রের প্রধান ভিত্তি। সেই বিবেচনায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব গুরুত্ব প্রদান সরকারের মানবিক, দূরদর্শী ও জনকল্যাণমুখী রাষ্ট্রচিন্তার প্রতিফলন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের মোট জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। গত অর্থবছরে এ হার ছিল ০ দশমিক ৫৮ শতাংশ। স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে প্রায় দ্বিগুণ বরাদ্দ বৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি।

ডা. বিটু আরও বলেন, দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী এবং ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে জেলা, উপজেলা ও গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

একই সঙ্গে স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে ২ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকা, ঔষধ ও ভ্যাকসিন সরবরাহে ৭ হাজার ৬২৩ কোটি ৫২ লাখ টাকা এবং সারাদেশে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব জনস্বাস্থ্যের প্রতি সরকারের আন্তরিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এসব উদ্যোগ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হার্ট, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যানসার ও কিডনি রোগসহ অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপের কথা উল্লেখ করে তিনি বলেন, হার্টের রিং (স্টেন্ট), চোখের ইন্ট্রা-অকুলার লেন্স এবং ডায়ালাইসিস-সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অত্যন্ত জনবান্ধব পদক্ষেপ। এর ফলে লাখো রোগীর চিকিৎসা ব্যয় কমবে এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা আরও বেশি মানুষের নাগালে পৌঁছাবে।

একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি মনে করেন, স্টেন্টের মূল্য কমানো হৃদরোগ চিকিৎসাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করবে।

ডা. বিটু বলেন, ‘ই-হেলথ কার্ড’-এর মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগও প্রশংসনীয়। এটি দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণকেন্দ্রিক, কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, ব্যাপক জনবল নিয়োগ, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চিকিৎসা ব্যয় হ্রাসের মতো পদক্ষেপ তারই বাস্তব প্রতিফলন।

তিনি স্বাস্থ্য খাতের এ সাহসী ও জনবান্ধব উদ্যোগের জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সফল বাস্তবায়ন কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের প্রথম গোল করলেন মেক্সিকোর কিনিয়োনেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৩১ এম


বিশ্বকাপের প্রথম গোল করলেন মেক্সিকোর কিনিয়োনেস

মেক্সিকো আজকের ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নেমেছে। শক্তিমত্তা ও ফিফা র‌্যাংকিং—এ দুই দিক দিয়েই দক্ষিণ আফ্রিকার তুলনায় এগিয়ে রয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র‌্যাংকিং অনুযায়ী, মেক্সিকোর অবস্থান ১৫তম, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৬০তম স্থানে রয়েছে।

মুখোমুখি পরিসংখ্যানেও মেক্সিকানরা এগিয়ে রয়েছে। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে মেক্সিকো দুটি ম্যাচে জিতেছে, দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

বিস্তারিত আসছে...................!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিতর্ক উৎসব ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৩৯ এম


নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিতর্ক উৎসব ২০২৬

 

১১ জুন ২০২৬, বৃহস্পতিবার আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে আট দিনব্যাপী এ উৎসবের যাত্রা শুরু হবে।

এ উৎসবে প্রাথমিক পর্যায়ে ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ২৮টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেবে।

প্রতিযোগিতা শেষে সেরা দুটি দলকে নিয়ে আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

উৎসবের গুণগত মান ও শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং সহযোগী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’ কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ সৃষ্টি, দলগত কার্যক্রমে অংশগ্রহণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%