প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
কেডিএ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনে বিদায়ি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। গত দুই যুগ ধরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্রটি বলছে, কেডিএ’র ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।
এর আগে খুলনার নাগরিক নেতাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যাতে কেডিএতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ন্যায় জনপ্রতিনিধির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কিন্তু এ দাবি কোনো সরকারই বাস্তবায়ন করেনি।
খুলনার নাগরিক নেতারা মনে করেন, এর মধ্যদিয়ে হয়ত সে দাবিটিও বাস্তবায়ন হতে পারে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, এর মধ্যদিয়ে খুলনার মানুষের প্রতি কেডিএ’র দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রবণতা সৃষ্টি হলো।
নগর বিএনপির সভাপতি ও কেডিএ’র নয়া চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম মনা বলেন, আধুনিক খুলনা গড়তে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। কেডিএ হবে জনগণের প্রতিষ্ঠান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন