ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে; আহত ২০


কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে; আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে, নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ছিলেন। তারা কলেজ থেকে বার্ষিক ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে নাম রয়েছে- যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য গতকাল সোমবার রাতে সেন্টমাটিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ ছাত্র আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে আহত হয় ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।"

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল আরও কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল আরও কমতে পারে

এল নিনো আবহাওয়াজনিত কারণে সৃষ্ট খরার প্রভাবে পানামা খাল দিয়ে প্রতিদিন চলাচলকারী জাহাজের সংখ্যা আরও কমানো হতে পারে। সোমবার এএফপিকে জলপথটির নতুন প্রশাসক এ তথ্য জানিয়েছেন।

এল নিনোর প্রভাবে পানামায় খরা পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিশ্বজুড়ে আবহাওয়ার ধরন বদলে দিচ্ছে এবং বৈশ্বিক তাপমাত্রা বাড়াচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চলতি বছরের এল নিনো গত চার দশকের রেকর্ড অনুযায়ী সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পানামা খালে জাহাজ চলাচল কমানোর সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন এই খালের ব্যবহার বেড়েছে। ইরানের অবরোধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়া হরমুজ প্রণালীর বিকল্প পথ হিসেবে ব্যবসায়ীরা পানামা খাল ব্যবহার করছেন।

বিশ্বের মোট সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালিত হয় আন্তঃমহাসাগরীয় পানামা খাল দিয়ে। ইতোমধ্যেই প্রতিদিন সর্বোচ্চ জাহাজ চলাচলের সংখ্যা গত মাসের ৩৬টি থেকে কমিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি ৩২টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃষ্টির পানি জমিয়ে রাখা দুটি জলাধারের পানি ব্যবহার করেই পানামা খাল পরিচালিত হয়। এল নিনোর প্রভাবে খরা শুরু হওয়ায় এসব জলাধারের পানির স্তর কমে গেছে।

যদি পর্যাপ্ত পানি না থাকে, তবে খালের শুরু ও শেষ প্রান্তে থাকা লক ব্যবস্থা দিয়ে জাহাজকে ওপরে তোলা ও নিচে নামানোর কাজ করা সম্ভব হবে না।

সোমবার পানামা খাল কর্তৃপক্ষের প্রধানের দায়িত্ব নেওয়া ইলিয়া এসপিনো দে মারোত্তা এএফপিকে জানিয়েছেন, খরা পরিস্থিতির উন্নতি না হলে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারি বা মার্চে আমাদের দৈনিক জাহাজ চলাচলের সীমা আরও কমাতে হতে পারে— সম্ভবত ২৪টিতে নামবে না, তবে ২৯টি বা এর কাছাকাছি হতে পারে।’

প্রতি জাহাজে ২০ কোটি লিটার পানি

প্রতিটি জাহাজকে খাল পার করাতে প্রায় ২০ কোটি লিটার পানি প্রয়োজন হয়। পরে সেই পানি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।

২০২৩ সালে এল নিনোর কারণে জলাধারগুলোর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেলে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা ৩৮টি থেকে কমিয়ে ২২টিতে নামানো হয়েছিল।

তবে পানামা খাল কর্তৃপক্ষের নেতৃত্ব দেওয়া প্রথম নারী এসপিনো দে মারোত্তা বলেছেন, এবার পরিস্থিতি ২০২৩ সালের পর্যায়ে পৌঁছাবে বলে তিনি মনে করেন না।

জাহাজের সংখ্যা কমানোর পাশাপাশি কর্তৃপক্ষ খালে চলাচলকারী জাহাজের সর্বোচ্চ ড্রাফট বা পানির নিচে জাহাজের গভীরতাও কমিয়েছে। এটি ১৫ দশমিক ২ মিটার থেকে কমিয়ে ১৪ দশমিক ৬ মিটার করা হয়েছে।

ড্রাফট বলতে পানির উপরিভাগ থেকে জাহাজের তলদেশের সবচেয়ে নিচের অংশ পর্যন্ত উল্লম্ব দূরত্বকে বোঝায়। নিরাপদে ভাসতে ও তলদেশে আটকে না যেতে একটি জাহাজের কতটা পানির গভীরতা প্রয়োজন, তা বোঝাতে এই পরিমাপ ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে পানামা খালে জাহাজ চলাচলে বিধিনিষেধ থাকলে পণ্য পরিবহনের খরচ বাড়তে পারে এবং পণ্য সরবরাহে আরও বেশি সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্র ও চীন পানামা খালের প্রধান ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও চীনের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি সবচেয়ে দ্রুততম রুট।

যুক্তরাষ্ট্রের কনটেইনার পরিবহনের প্রায় ৪০ শতাংশ এই খাল দিয়ে যায়।

ইরান যুদ্ধের কারণে পানামা খালে জাহাজ চলাচল আরও বেড়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহনের পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায়, জ্বালানি পরিবহনের বিকল্প পথ হিসেবে পানামা খাল এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান থেকে চিপ তৈরির রাসায়নিক আমদানির ওপর ফি আরোপ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


জাপান থেকে চিপ তৈরির রাসায়নিক আমদানির ওপর ফি আরোপ চীনের

মঙ্গলবার থেকে চীন জাপান থেকে আমদানি করা চিপ তৈরির একটি গুরুত্বপূর্ণ রাসায়নিকের ওপর ‘জামানত’ বা অতিরিক্ত ফি আরোপ শুরু করেছে।

বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে প্রমাণ মিলেছে যে জাপানি কোম্পানিগুলো কম দামে পণ্য বিক্রি করেছে, যা চীনের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, জানুয়ারিতে জাপান থেকে আমদানি করা ডাইক্লোরোসিলেন নামক রাসায়নিকের ওপর অ্যান্টি-ডাম্পিং বা কম দামে পণ্য বিক্রির তদন্ত শুরু করা হয়েছিল। সেমিকন্ডাক্টর বা চিপ তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের অন্যতম প্রধান বৈশ্বিক সরবরাহকারী হচ্ছে জাপান।

এশিয়ার দুই অর্থনৈতিক শক্তির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই তদন্ত কার্যক্রম শুরু হয়। এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে হামলা হলে টোকিও তাতে হস্তক্ষেপ করতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘প্রাথমিক প্রমাণে দেখা গেছে, জাপান থেকে আমদানি করা পণ্যগুলো ডাম্পিংয়ের বা কম দামে বিক্রির সঙ্গে জড়িত এবং এতে চীনের ডাইক্লোরোসিলেন শিল্প উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।’

এই প্রেক্ষাপটে, মঙ্গলবার থেকে ‘নিরাপত্তা জামানত’ হিসেবে সাময়িক অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানি কোম্পানিগুলোকে চীনের শুল্ক কর্তৃপক্ষের কাছে নির্ধারিত হারে এই অতিরিক্ত জামানত দিতে হবে।

বেশিরভাগ জাপানি কোম্পানির জন্য জামানতের হার ৯৯ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে টোকিওভিত্তিক ডেনাল সিলেনের জন্য হার ৮০ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

জাপানি রাসায়নিক কোম্পানি শিন-এৎসু কেমিক্যালের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নতুন এই পদক্ষেপ পর্যালোচনা করছে।

তিনি পণ্যটির রপ্তানি থেকে আর্থিক আয়ের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ‘এটি আমাদের ব্যবসার খুবই ছোট একটি অংশ এবং সামগ্রিক ব্যবসায় এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।’

জাপান সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীনের এই বাণিজ্যিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার বিরুদ্ধে টোকিও ‘যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে।’

তিনি আরও বলেন, ‘জাপান এরই মধ্যে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে এসব ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়নি যে আমদানিকৃত রাসায়নিকের ওপর কতদিন পর্যন্ত আমানত প্রযোজ্য থাকবে, বা কখন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন কাজ তদারকিতে রাতের আঁধারে নেত্রকোণার পৌর প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


উন্নয়ন কাজ তদারকিতে রাতের আঁধারে নেত্রকোণার পৌর প্রশাসক

নেত্রকোণা পৌরসভা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা গভীর রাতে ঢালাই কাজ তদারকি করেছেন, যাতে সড়ক উন্নয়ন কাজের গুণগত মান বজায় থাকে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়।

গতকাল সোমবার রাত ১১টায় তিনি জেলা শহরের পৌর এলাকা ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুল গেট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন, শিশুকন্যাকে সাথে নিয়ে। তাঁর এই নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ এবং বিশিষ্টজনদের মাঝে গভীর মুগ্ধতা ও প্রশংসার সৃষ্টি করেছে।

নেত্রকোণা পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের উদ্বোধন এবং তদারকিতে গভীর রাতে তিনি উপস্থিত ছিলেন। কাজের গুণগত মান বজায় রাখা এবং সঠিক নিয়মে নির্মাণকাজ সম্পন্ন হচ্ছে কি-না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এই কর্মকর্তা। তিনি শুধু রাতে নয়, এর আগে দুপুরেও কাজের রড বাইন্ডিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করেন।

মুন মুন জাহান লিজার এই উদ্যোগ মূলত কাজের গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তদারকির কাজ করছেন, নারী হিসেবে নয়। কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, ঢালাইয়ের আগেই রড বিছানোর ছবি তিনি সবার দেখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করে দিয়েছেন।

এ বিষয়ে মুন মুন জাহান লিজা বলেন, ‘আমি ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। যদি কেউ কোনো নেতিবাচক মন্তব্য করে বা ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা আবার ঠিক করব। আমার সৎ সাহস আছে বলেই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি।’

গভীর রাতে কাজের তদারকি করাটা ব্যক্তিগত নাকি দাপ্তরিক দায়বদ্ধতা-এমন প্রশ্নের জবাবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘এটাকে আপনারা জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। এখানে জেন্ডার বড় বিষয় নয়। আমার যে পরিচয় ও পদবি, সেই অনুযায়ী জনগণের সেবা যেন সুনিশ্চিত হয় এবং কাজের গুণগত মান যেন বজায় থাকে, সেজন্যই আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

আজ রাত থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের অন্যতম রোমাঞ্চকর প্রতিযোগিতা। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে বেশ কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনেক নিয়ম ইতিমধ্যে ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে কার্যকর হয়েছে। সর্বশেষ বিশ্বকাপে এই নিয়মগুলোর প্রভাবও লক্ষ্য করা গেছে।

কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথমবারের মতো এই নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%