ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উন্নয়ন কাজ তদারকিতে রাতের আঁধারে নেত্রকোণার পৌর প্রশাসক


উন্নয়ন কাজ তদারকিতে রাতের আঁধারে নেত্রকোণার পৌর প্রশাসক

নেত্রকোণা পৌরসভা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা গভীর রাতে ঢালাই কাজ তদারকি করেছেন, যাতে সড়ক উন্নয়ন কাজের গুণগত মান বজায় থাকে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়।

গতকাল সোমবার রাত ১১টায় তিনি জেলা শহরের পৌর এলাকা ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুল গেট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন, শিশুকন্যাকে সাথে নিয়ে। তাঁর এই নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ এবং বিশিষ্টজনদের মাঝে গভীর মুগ্ধতা ও প্রশংসার সৃষ্টি করেছে।

নেত্রকোণা পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের উদ্বোধন এবং তদারকিতে গভীর রাতে তিনি উপস্থিত ছিলেন। কাজের গুণগত মান বজায় রাখা এবং সঠিক নিয়মে নির্মাণকাজ সম্পন্ন হচ্ছে কি-না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এই কর্মকর্তা। তিনি শুধু রাতে নয়, এর আগে দুপুরেও কাজের রড বাইন্ডিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মুন মুন জাহান লিজার এই উদ্যোগ মূলত কাজের গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তদারকির কাজ করছেন, নারী হিসেবে নয়। কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, ঢালাইয়ের আগেই রড বিছানোর ছবি তিনি সবার দেখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করে দিয়েছেন।

এ বিষয়ে মুন মুন জাহান লিজা বলেন, ‘আমি ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। যদি কেউ কোনো নেতিবাচক মন্তব্য করে বা ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা আবার ঠিক করব। আমার সৎ সাহস আছে বলেই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি।’

গভীর রাতে কাজের তদারকি করাটা ব্যক্তিগত নাকি দাপ্তরিক দায়বদ্ধতা-এমন প্রশ্নের জবাবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘এটাকে আপনারা জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। এখানে জেন্ডার বড় বিষয় নয়। আমার যে পরিচয় ও পদবি, সেই অনুযায়ী জনগণের সেবা যেন সুনিশ্চিত হয় এবং কাজের গুণগত মান যেন বজায় থাকে, সেজন্যই আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছি।’

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

আজ রাত থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের অন্যতম রোমাঞ্চকর প্রতিযোগিতা। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে বেশ কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনেক নিয়ম ইতিমধ্যে ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে কার্যকর হয়েছে। সর্বশেষ বিশ্বকাপে এই নিয়মগুলোর প্রভাবও লক্ষ্য করা গেছে।

কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথমবারের মতো এই নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার, তৃতীয় টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী উল্লেখ করেন, "আমরা এই টার্মিনালটি উদ্বোধন করতে চাই। আপনারা জানেন যে, বিগত ফ্যাসিস্ট আমলে এই টার্মিনালটা উদ্বোধন করা হয়েছিল, শুধু বিল্ডিংটা উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এটি চালুর যে উদ্যোগ, সেটি নেয়া হয়নি। এই টার্মিনালে ইন্টারনেট নেই, মেশিনপত্রের ব্যবস্থাপনা নেই এবং এটি কীভাবে উদ্বোধন হবে, তার কোনো চিন্তাভাবনা ছিল না।"

তিনি আরও জানান, রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাংলাদেশিরা পাবে, বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানি পাবে— এমনটি কথা ছিল। "আমার বারবার মিটিং করে সম্মিলিত প্রচেষ্টায় রেভিনিউ ২৭ শতাংশ আনতে সক্ষম হয়েছি। ২৭ শতাংশ আনতে পারলে আমাদের ঋণটা পরিশোধ করা যাবে। আপনারা জানেন, এটি জাইকার ঋণে করা হয়েছে।"

রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, "অন্যান্য খাতের আয় থেকে এই টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে দেয়া শুরু হয়েছে। টার্মিনালটির কিস্তি দেয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই কিস্তিটা আমাদের সিভিল এভিয়েশনের আয় থেকে দিতে হচ্ছে। আমরা ১ হাজার ১০০ কোটি টাকা ইতোমধ্যে দিয়েছি এবং ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে। এই টার্মিনালটা চালু না করা গেলে এভাবেই অন্যান্য খাত থেকে আমাদের ঋণ শোধ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৬ ডিসেম্বরে আংশিক হলেও যাতে আমরা এটি চালু করতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিবেশনের উদ্বোধনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন।

এটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় চার দশক পর, আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় পদে আসীন হচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় খলিলুর রহমান জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এবারের অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

দায়িত্ব গ্রহণের আগে, খলিলুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময়, জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালট নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে মোট ১৯০ ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও জোরালো করার সুযোগ তৈরি হবে।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন খলিলুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট, ১০ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট, ১০ লাখ টাকা জরিমানা

একাধিক রিট মামলা দায়ের করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আপিল বিভাগ মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করে।

 

আদালতে নুর আলমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম মাহাবুব উদ্দিন খোকন শুনানি করেন। অপরদিকে, নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশগুপ্ত শুনানি দেন।

শুনানির সময় একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং আদালতের কাছে তথ্য গোপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে আদালত রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে জরিমানা করার নির্দেশ দেন।

 

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে হবে।

পরে আইনজীবীরা জানান, আদালত রিটকারী মো. নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ নুর আলম হাইকোর্ট বিভাগে একাধিক রিট মামলা দায়ের করেন।

 

একই বিষয়ে একাধিক মামলা দায়েরের ক্ষেত্রে পূর্ববর্তী মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%