প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একাধিক রিট মামলা দায়ের করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আপিল বিভাগ মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করে।
আদালতে নুর আলমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম মাহাবুব উদ্দিন খোকন শুনানি করেন। অপরদিকে, নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশগুপ্ত শুনানি দেন।
শুনানির সময় একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং আদালতের কাছে তথ্য গোপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে আদালত রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে জরিমানা করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে হবে।
পরে আইনজীবীরা জানান, আদালত রিটকারী মো. নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ নুর আলম হাইকোর্ট বিভাগে একাধিক রিট মামলা দায়ের করেন।
একই বিষয়ে একাধিক মামলা দায়েরের ক্ষেত্রে পূর্ববর্তী মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন