ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান


জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিবেশনের উদ্বোধনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন।

এটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় চার দশক পর, আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় পদে আসীন হচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় খলিলুর রহমান জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এবারের অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

দায়িত্ব গ্রহণের আগে, খলিলুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময়, জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালট নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে মোট ১৯০ ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও জোরালো করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন খলিলুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট, ১০ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট, ১০ লাখ টাকা জরিমানা

একাধিক রিট মামলা দায়ের করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আপিল বিভাগ মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করে।

 

আদালতে নুর আলমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম মাহাবুব উদ্দিন খোকন শুনানি করেন। অপরদিকে, নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশগুপ্ত শুনানি দেন।

শুনানির সময় একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং আদালতের কাছে তথ্য গোপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে আদালত রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে জরিমানা করার নির্দেশ দেন।

 

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে হবে।

পরে আইনজীবীরা জানান, আদালত রিটকারী মো. নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ নুর আলম হাইকোর্ট বিভাগে একাধিক রিট মামলা দায়ের করেন।

 

একই বিষয়ে একাধিক মামলা দায়েরের ক্ষেত্রে পূর্ববর্তী মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমানুষের শিল্পী ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


গণমানুষের শিল্পী ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য সঙ্গীতশিল্পী ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী আজ। গানকে জীবনের আয়না বানিয়ে তুলেছিলেন তিনি। অসাধারণ ও দরাজ কণ্ঠের এই কালজয়ী শিল্পী ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সদিয়ায় জন্মগ্রহণ করেন।

 

অসমীয়া চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবনের শুরু হলেও, পরবর্তীতে বাংলা ও হিন্দি ভাষার গানে তিনি ভারত ও বাংলাদেশসহ সমগ্র উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

শিক্ষাজীবনে উচ্চ ডিগ্রিধারী ভূপেন হাজারিকা ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। সেখানে অধ্যয়নকালে কৃষ্ণাঙ্গ শিল্পী ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ পল রোবসনের সংস্পর্শে আসেন। রোবসনের বিখ্যাত ‘ও'ল ম্যান রিভার’ গানটির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি মিসিসিপির দীর্ঘশ্বাসকে গঙ্গা ও ব্রহ্মপুত্রের স্রোতে রূপ দেন, যা থেকে সৃষ্টি হয় কালজয়ী গান—‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও’।

 

২০০৬ সালে বিবিসি বাংলার ঐতিহাসিক শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্যে’ দ্বিতীয় স্থান লাভ করে।

ভূপেন হাজারিকার গানে নদী ও নদীর পারের মেহনতি মানুষের জীবনচিত্র যেমন উঠে এসেছে, তেমনি স্থান পেয়েছে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ক্ষুরধার প্রতিবাদ ও সর্বজনীন মানবপ্রেম। তার সৃষ্টিশীল জীবনের ঝুলিতে রয়েছে ‘আমি এক যাযাবর’, ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘গঙ্গা আমার মা’, ‘আমায় ভুল বুঝিস না’ এবং ‘হে দোলা হে দোলা’-র মতো অগণিত জনপ্রিয় গান।

২০১১ সালের ৫ নভেম্বর এই অনন্য সুরসাধক পরলোকগমন করেন।

 

গানকে সরাসরি জীবনের আয়না বানিয়ে তোলা এই মহান শিল্পীকে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারতরত্ন’ (মরণোত্তর) প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে। আজ মঙ্গলবার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশনা প্রদান করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলীকৃত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অর্পণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ করতে ব্যর্থ হন, তবে ২০ সেপ্টেম্বর থেকে তাদের অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দশক পর ফের এক ফ্রেমে রানি-অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


দুই দশক পর ফের এক ফ্রেমে রানি-অভিষেক

শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘কিং’ নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত

এই ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের সঙ্গে রানি মুখার্জি ও অভিষেক বচ্চনও অভিনয় করছেন।

 

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দীর্ঘ ১৯ বছর পর আবারও জুটি হিসেবে রানি ও অভিষেককে পর্দায় দেখা যেতে পারে এই ছবির মাধ্যমে।

এছাড়া, ২০ বছর পর শাহরুখ খান ও রানি মুখার্জি আবার একসঙ্গে কাজ করছেন এই ছবিতে। তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে, যেখানে অভিষেক বচ্চনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। এর আগে গুঞ্জন উঠেছিল যে ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি, কিন্তু নতুন খবরের মাধ্যমে তাদের পুরনো রসায়ন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

 

যদিও ছবির প্রযোজক বা পরিচালকের পক্ষ থেকে এসব তথ্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর ঠিক এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাওয়ার কথা থাকায় ‘কিং’-এর মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%