প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘কিং’ নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
এই ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের সঙ্গে রানি মুখার্জি ও অভিষেক বচ্চনও অভিনয় করছেন।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দীর্ঘ ১৯ বছর পর আবারও জুটি হিসেবে রানি ও অভিষেককে পর্দায় দেখা যেতে পারে এই ছবির মাধ্যমে।
এছাড়া, ২০ বছর পর শাহরুখ খান ও রানি মুখার্জি আবার একসঙ্গে কাজ করছেন এই ছবিতে। তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে, যেখানে অভিষেক বচ্চনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। এর আগে গুঞ্জন উঠেছিল যে ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি, কিন্তু নতুন খবরের মাধ্যমে তাদের পুরনো রসায়ন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
যদিও ছবির প্রযোজক বা পরিচালকের পক্ষ থেকে এসব তথ্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর ঠিক এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাওয়ার কথা থাকায় ‘কিং’-এর মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন