ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ার জেলা প্রশাসকের সংবর্ধনা পেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কনিকাকে


কুষ্টিয়ার জেলা প্রশাসকের সংবর্ধনা পেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কনিকাকে

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়্থু ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার প্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরষ্কার নেওয়া কুষ্টিয়ার ভেড়ামারার নারী উদ্যোক্তা পারভীন নাহার কনিকাকে সংবর্ধনা প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

এই সংবর্ধনা রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল জব্বারসহ বিভিন্ন কর্মকর্তাগণ এবং কনিকার মামা সাংবাদিক আতিক হাসান।

জাতীয় পর্যায়ে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এই সম্মাননা কনিকার কাজের স্বীকৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা ও তরুণ সমাজের সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদানকে প্রশাসনিক স্বীকৃতি হিসেবে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, পারভীন নাহার কনিকার মতো সফল উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে সমাজে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং তরুণদের ইতিবাচক উদ্যোগ আরও গতিশীল হবে।

প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া কনিকার এই অর্জন ভেড়ামারাসহ কুষ্টিয়ার মানুষের জন্য গর্বের বিষয়। স্থানীয় সচেতন মহল আশা করে যে, তাঁর সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও অনেক নারীকে আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সম্ভাবনা বিকাশে উৎসাহিত করবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, আসামি মঞ্জুর কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, আসামি মঞ্জুর কারাগারে

রাজধানীর উত্তরায় রাজউকের প্লট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মুন্সী মঞ্জুর-ই-এলাহী ওরফে মঞ্জুরুল আলম (৬৭) নামের এক আসামির জামিন আবেদন আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালত এ আদেশ প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদী প্রশান্তি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাছিরের সঙ্গে আসামিদের পূর্বপরিচয়ের মাধ্যমে ঢাকায় জমি কেনাবেচার যৌথ ব্যবসা চলছিল। মৌখিক চুক্তি অনুযায়ী, জমি বিক্রির পর লভ্যাংশের ৫০ শতাংশ বাদী এবং বাকি ৫০ শতাংশ আসামিদের পাওয়ার কথা ছিল। এই প্রেক্ষাপটে আসামিরা বাদীকে জানান, উত্তরায় রাজউকের একটি আকর্ষণীয় ৫ কাঠার প্লট রয়েছে, যা ৫ থেকে ৬ কোটি টাকায় কিনে পরবর্তীতে ৯ থেকে ১০ কোটি টাকায় বিক্রি করা সম্ভব। আসামিদের প্ররোচনায় বাদী ২০২৩ সালের ১ আগস্ট উত্তরায় ওই প্লট পরিদর্শন করে বিনিয়োগে সম্মত হন।

পরবর্তীতে জমি বায়না ও রেজিস্ট্রির কথা বলে বিভিন্ন দফায় পে-অর্ডার ও নগদে বাদীর কাছ থেকে মোট ৬ কোটি ২৩ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

অন্যদিকে, সিটি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পে-অর্ডারের মাধ্যমে আসামি রাফিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রবিউল আলম এবং ৩ নম্বর আসামি মুন্সী মঞ্জুর-ই-এলাহীর অনুকূলে কয়েক কোটি টাকা প্রদান করা হয়। পাশাপাশি রফিকুল ইসলাম, মো. আনিছুর রহমান মিঞা হাসচিব, হাসনা হেনা ও আসিফ হাসান তুলিপসহ চক্রের অন্যান্য সদস্যরাও বাদীর কাছ থেকে দফায় দফায় নগদ টাকা গ্রহণ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অর্থ গ্রহণের পর থেকেই জমি বুঝিয়ে না দিয়ে আসামিরা কালক্ষেপণ শুরু করেন। একপর্যায়ে বাদীর ফোন বন্ধ করে তারা উত্তরার ১৬ নম্বর সেক্টরের অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। সর্বশেষ ২০২৪ সালের ১ ডিসেম্বর পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা তা দিতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী ২০২৪ সালের ২৯ ডিসেম্বর আদালতে সিআর মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সিআইডি ঘটনার সত্যতা পেয়ে চলতি বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এদিকে, মঞ্জুরুল আলমের বিচার চেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা সংঘবদ্ধ এই প্রতারক চক্রের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও আত্মসাত করা টাকা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগরের মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

সমাবেশের পূর্বে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায় রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এমপি রেজাউল করিম বাদশা বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার হিসেবে গুড়া জেলা যুবদল কাজ করেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা যুবদলের সাবকে আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ। এছাড়া সংগঠনটির ২৫টি ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইডির জনপ্রিয় চরিত্র ডিসিপি চিত্রোলে আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


সিআইডির জনপ্রিয় চরিত্র ডিসিপি চিত্রোলে আর নেই

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেও পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৭ বছর।

বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, ভারতীয় টেলিভিশন জগতে বিপি সিংয়ের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদেরও অনুপ্রাণিত করবে।

অশোক পণ্ডিতের সঙ্গে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল বিপি সিংয়ের। প্রয়াত নির্মাতাকে তিনি প্রিয় বন্ধু ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী ২৮ অক্টোবর বিপি সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিককে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিপি সিংয়ের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার নির্মাণ ও প্রযোজনায় দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করে ‘সিআইডি’ ও ‘আহট’। এর মধ্যে ‘সিআইডি’ দীর্ঘ সময় ধরে প্রচারিত হয়ে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে।

১৯৯৮ সালে যাত্রা শুরু করে ‘সিআইডি’ মূলত মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের একটি দলকে কেন্দ্র করে নির্মিত। বিপি সিং ধারাবাহিকটির প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি কয়েকটি পর্বে অভিনয়ও করেছিলেন। ২০০৪ সালের অক্টোবরে এর একটি বিশেষ পর্ব একটানা ১১১ মিনিটের শটে ধারণ করা হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এছাড়া ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সনি টিভিতে প্রচারিত ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’। ভারতীয় টেলিভিশনে তার দীর্ঘ কর্মজীবন ও সৃষ্টিশীল অবদান দর্শক এবং সহকর্মীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নীলফামারীতে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ এবং সদস্যসচিব আবু সাঈদ বাবু।

বক্তারা এ সময় বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীবসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%