প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগরের মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
সমাবেশের পূর্বে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায় রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এমপি রেজাউল করিম বাদশা বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার হিসেবে গুড়া জেলা যুবদল কাজ করেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা যুবদলের সাবকে আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ। এছাড়া সংগঠনটির ২৫টি ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন