প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়্থু ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার প্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরষ্কার নেওয়া কুষ্টিয়ার ভেড়ামারার নারী উদ্যোক্তা পারভীন নাহার কনিকাকে সংবর্ধনা প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।
এই সংবর্ধনা রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল জব্বারসহ বিভিন্ন কর্মকর্তাগণ এবং কনিকার মামা সাংবাদিক আতিক হাসান।
জাতীয় পর্যায়ে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এই সম্মাননা কনিকার কাজের স্বীকৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা ও তরুণ সমাজের সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদানকে প্রশাসনিক স্বীকৃতি হিসেবে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, পারভীন নাহার কনিকার মতো সফল উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে সমাজে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং তরুণদের ইতিবাচক উদ্যোগ আরও গতিশীল হবে।
প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া কনিকার এই অর্জন ভেড়ামারাসহ কুষ্টিয়ার মানুষের জন্য গর্বের বিষয়। স্থানীয় সচেতন মহল আশা করে যে, তাঁর সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও অনেক নারীকে আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সম্ভাবনা বিকাশে উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন