প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নীলফামারীতে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাটি সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ এবং সদস্যসচিব আবু সাঈদ বাবু।
বক্তারা এ সময় বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীবসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন