প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেও পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৭ বছর।
বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, ভারতীয় টেলিভিশন জগতে বিপি সিংয়ের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদেরও অনুপ্রাণিত করবে।
অশোক পণ্ডিতের সঙ্গে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল বিপি সিংয়ের। প্রয়াত নির্মাতাকে তিনি প্রিয় বন্ধু ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী ২৮ অক্টোবর বিপি সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিককে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিপি সিংয়ের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার নির্মাণ ও প্রযোজনায় দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করে ‘সিআইডি’ ও ‘আহট’। এর মধ্যে ‘সিআইডি’ দীর্ঘ সময় ধরে প্রচারিত হয়ে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে।
১৯৯৮ সালে যাত্রা শুরু করে ‘সিআইডি’ মূলত মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের একটি দলকে কেন্দ্র করে নির্মিত। বিপি সিং ধারাবাহিকটির প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি কয়েকটি পর্বে অভিনয়ও করেছিলেন। ২০০৪ সালের অক্টোবরে এর একটি বিশেষ পর্ব একটানা ১১১ মিনিটের শটে ধারণ করা হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এছাড়া ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সনি টিভিতে প্রচারিত ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’। ভারতীয় টেলিভিশনে তার দীর্ঘ কর্মজীবন ও সৃষ্টিশীল অবদান দর্শক এবং সহকর্মীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন