০৫:০৯ পি.এম
সুন্দর, ঘন ও উজ্জ্বল চুলের জন্য দামি শ্যাম্পু ব্যবহার করলেই সবকিছু হয়ে যায় না। চুলের জন্য প্রয়োজন নিয়মিত যত্ন, চুলের ধরন বুঝে চিন্তা করে পরিচর্যা করা ও সঠিক অভ্যাস গড়ে তোলা।
বলিউড তারকাদের জন্য পরিচিত হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর চুলের স্বাস্থ্য ভালো রাখতে এমন কিছু সহজ পরামর্শ দিয়েছেন। অমিত ঠাকুর আলিয়া ভাট, নীতা আম্বানি, শিল্পা শেঠি ও ক্যাটরিনা কাইফসহ অনেক তারকার চুলের সাজ নিয়ে কাজ করেছেন। দীর্ঘসময় ধরে এই শিল্পে তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জানিয়েছেন, প্রতিদিনের কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলে চুলের সৌন্দর্য বজায় রাখা সম্ভব।
তিনি চুলের যত্নে ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
১. ভেজা চুল নিয়ে ঘুমাবেন না। রাতের বেলায় অনেকেই মনে করেন গোসলের পর চুল না শুকিয়েই ঘুমানো সম্ভব। কিন্তু এটি চুলের জন্য ক্ষতিকর।
মাথার ত্বক যদি দীর্ঘ সময় ভেজা থাকে, তাহলে সেখানে জীবাণু এবং ছত্রাকের সমস্যা তৈরি হতে পারে। এর ফলে খুশকি, চুলকানি কিংবা মাথার ত্বকে অস্বস্তি দেখা দিতে পারে।
২. সিল্কের বালিশ ব্যবহার করুন। যখন আপনি ঘুমাচ্ছেন, তখন চুলের সঙ্গে বালিশের ঘর্ষণ চুলকে রুক্ষ করে তুলতে পারে। সেক্ষেত্রে সিল্কের বালিশ তুলনামূলকভাবে ভালো।
৩. প্রয়োজন হলে দুইবার শ্যাম্পু করুন। যদি চুলে তেল থাকে বা অতিরিক্ত ময়লা, ঘাম ও প্রসাধনী জমে গিয়ে একবার শ্যাম্পু করে পরিষ্কার না হয়।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন
৪. ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। যখন চুল ভেজা থাকে, তখন সেটি সবচেয়ে দুর্বল থাকে। তাই এটি আঁচড়ালে সহজেই ভেঙে যেতে পারে।
৫. মাথায় চাম্পি বা ম্যাসাজ করুন। সঠিক নিয়মে ও হালকা হাতে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়তেই পারে।
৬. নিয়মিত চুল ট্রিম করুন। অনেকের মনে হয়, চুল কাটলে দ্রুত লম্বা হয়। কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়।
অমিত ঠাকুর বলেন, চুলের সমস্যা দূর করার জন্য কেবল চুল কাটাই নয়, নিয়মিত পরিচর্যা ও সঠিক পণ্য ব্যবহার করা জরুরি। তাই দৈনন্দিন ছোট ছোট যত্নই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন