০৫:২৩ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে তার রুমমেট এবং সহপাঠীদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া তার বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর অভিযোগ তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন ছাত্রী। বিষয়টি সামনে আসার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী এবং রুমমেটদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে এক যুক্তরাজ্যপ্রবাসী ব্যক্তির কাছে পাঠাতে শুরু করেছিলেন। সম্প্রতি, তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। তার ফলে হলটিতে এক বিস্ফোরক পরিস্থিতি জন্ম নিয়েছে। তাদের দাবি, তারা ইতিমধ্যে অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করেছেন। একইসাথে, অভিযোগের সমর্থনে কিছু স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলে জানিয়েছেন তারা।
ভুক্তভোগী এবং অভিযোগকারী শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যা যা রটানো হচ্ছে, তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।’ তিনি বলেন, পরদিন প্রতিবেদকের সঙ্গে সরাসরি দেখা করতে ইচ্ছাশক্তি প্রকাশ করেন। তবে পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে একাধিক সূত্র জানায়, আবিদ নামের ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীর দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময়কালে তিনি বিভিন্ন ছবি ও ভিডিও তার কাছে পাঠাতেন। পরবর্তীতে যখন তাদের সম্পর্কের অবনতি ঘটে, আবিদ সেগুলোর কিছু অংশ হলের অন্যান্য শিক্ষার্থীর কাছে পাঠিয়ে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে যে ব্যক্তিরা জড়িত তা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন