১০:২৭ এম
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে ৪৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। রয়টার্সের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ব্যয় পেন্টাগনের গত জুলাই মাসের প্রাক্কলনের তুলনায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করা হয়েছে। এছাড়া, যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলারের বেশি।
এই ব্যয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের গত জুলাই মাসে দেওয়া ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রাক্কলনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় সর্বশেষ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: পুতিনের ‘গোপন তহবিল’ থেকে নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প, রুশ-মার্কিন সম্পর্কে নতুন মোড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন