ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেক্সাসে আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলার নাগরিকের শরীরে অস্ত্রোপচার


টেক্সাসে আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলার নাগরিকের শরীরে অস্ত্রোপচার

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গুলিতে আহত এক ভেনেজুয়েলীয় নাগরিকের শরীর থেকে আটকে থাকা গুলি বের করার জন্য বৃহস্পতিবার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর থেকে তার মেরুদণ্ডের কাছে গুলিটি আটকে ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২৮ বছর বয়সী উইলবার গারসেস অস্টিন শহরে ডেলিভারি চালক হিসেবে কর্মরত অবস্থায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের একটি অভিযানের সময় পিঠে গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার ইঙ্গিত ট্রাম্পের

বুধবার আদালতে শুনানি শেষে তাকে ফেডারেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। বিচারক তার জামিনের আবেদনও নাকচ করে দেন।

গারসেসের আইনি দলের অন্তর্ভুক্ত অধিকার সংগঠন টেক্সাস সিভিল রাইটস প্রজেক্ট (টিসিআরপি) এক বিবৃতিতে জানায়, ‘আজ তার অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে ওঠার পর্যায়ে আছেন।’

এই ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের সময়ের মধ্যে ঘটে। ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে সমালোচনা করেছে।

সোমবার প্রসিকিউটররা গারসেসের বিরুদ্ধে একজন ফেডারেল কর্মকর্তাকে হামলা, প্রতিরোধ, কাজে বাধা এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনেন। এসব অভিযোগের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: হুথি অবস্থানে এক দিনে ১৩০০ বিমান হামলা, হতাহত ৪৪০ জন

এর আগে গারসেস আইসিইর হেফাজতে ছিলেন এবং পরে তাকে একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়।

তার আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, যারা আইসিইর বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ করেছেন অথবা আইসিইর হাতে আক্রান্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে সরকার প্রায়ই এ ধরনের অভিযোগ প্রতিশোধমূলকভাবে ব্যবহার করে। এর অনেক উদাহরণ রয়েছে।

টেক্সাসের ফেডারেল বিচারক ডাস্টিন হাওয়েল গারসেসের জামিন আবেদন নাকচ করেন। তিনি উল্লেখ করেন, গারসেস পালিয়ে যেতে পারেন। বিচারকের মতে, ভিডিও ফুটেজে গারসেসকে কর্মকর্তাদের কাছ থেকে পালাতে এবং গাড়ি দিয়ে একজন কর্মকর্তাকে আঘাত করতে দেখা গেছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী, গারসেস প্রথমবার কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার পর পালিয়ে যান এবং তার গাড়ির সাইড মিরর দিয়ে একজন কর্মকর্তাকে আঘাত করেন।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করতে আহ্বান ল্যানসেটের

পরে কর্মকর্তারা তাকে ধরে ফেললে এলজি নামে চিহ্নিত এক কর্মকর্তা বলেন, গারসেস তাকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেন। তখন তিনি গুলি চালান বলে ওই কর্মকর্তা জানান।

তবে গারসেসের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, আত্মসমর্পণের আগে তিনি কর্মকর্তাদের তার গাড়িটি নিরাপদ জায়গায় পার্ক করতে দেওয়ার অনুরোধ করেছিলেন। কর্মকর্তারা তা না করে তার গাড়িতে ধাক্কা দেন এবং এরপর গুলি চালানো হয়। সেই গুলি তার পিঠে লাগে বলে তিনি দাবি করেন।

টিসিআরপি বলেছে, ঘটনাটি নিয়ে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, গুলি চালানো এলজি নামের কর্মকর্তা ওই সময় কোনো বডি ক্যামেরা পরেননি। আর ডিএফ নামে চিহ্নিত যে কর্মকর্তা গারসেসকে ধাওয়া করছিলেন, তিনি ঘটনার একপর্যায়ে তার ক্যামেরা বন্ধ করে দেন।

আরও পড়ুন: আফগানিস্তানে লাখ লাখ মানুষের প্রত্যাবর্তনে কাজ ও বাসস্থানের সংকট তীব্র

টিসিআরপি বলেছে, ‘এই ঘটনার শেষ পর্যন্ত কীভাবে গুলির ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ রেকর্ড এখন জনসাধারণের সামনে নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতেঙ্গা সৈকতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ভারতীয় সহকারী হাইকমিশনের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


পতেঙ্গা সৈকতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ভারতীয় সহকারী হাইকমিশনের পরিচ্ছন্নতা অভিযান

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সেবা পক্ষ-২০২৬’-এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালিত হয়।

‘স্বচ্ছতায় অংশগ্রহণ, পরিচ্ছন্ন ভারত, বিকশিত ভারত’ এই প্রতিপাদ্যের ভিত্তিতে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার, সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং সিডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অভিযানে অংশগ্রহণকারীরা পতেঙ্গা সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দেন। অংশগ্রহণকারীদের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির টি-শার্টও প্রদান করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলোতে ‘সেবা পক্ষ-২০২৬’-এর আওতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

পতেঙ্গার পরিচ্ছন্নতা অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা প্রদান করে।

উল্লেখ্য, ভারতে প্রতি বছর সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়। এই সময়ে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ জন

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনের উদ্দেশ্যে তিন দিনের একটি অভিযান পরিচালনা করে পুলিশ ৫৪৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আটক হওয়া ৯৯ জনের মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবির হাতে ৯ জন আটক হয়েছে। আটককৃত ৮৬ জনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ১৮৪ জনকে আটক করা হয়েছিল, যার মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি থানায় একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়ার মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়ার মতবিনিময়

গৌরনদীতে আলেম-ওলামা এবং বিভিন্ন জামে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য এবং গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।

সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা বশির উদ্দিন এবং অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হোসেন মিয়া আলেম সমাজকে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক ঐক্য এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’

হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’-এর যাত্রা শুরু হয়েছিল মাত্র চার বছর আগে। তবে, প্রতিষ্ঠানটি এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর, ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে একটি বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে, যারা পূর্বে পণ্যের অর্ডার দিয়েছেন, তাদের কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০২১ সালে স্কারলেট ব্র্যান্ড চালুর ঘোষণা দেন। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে ‘দ্য আউটসেট’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী রূপচর্চার পণ্য তৈরি করা।

কিন্তু, গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এর পরিচালনা নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতির ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল ব্র্যান্ডটি।

সাম্প্রতিক সময়ে তারকাদের নিজস্ব সৌন্দর্য ও প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলো কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছে। বাজারে টিকে থাকার চ্যালেঞ্জের কারণে এর আগে বেশ কয়েকটি তারকা-উদ্যোগও ব্যবসা গুটিয়ে নিয়েছে।

সেই তালিকায় গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো ব্র্যান্ডও রয়েছে। এবার সেই পথেই হাঁটল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%