ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর


বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

আজ ২৮ অক্টোবর, একটি রক্তক্ষয়ী দিন। ২০২৩ সালে বিএনপির ডাকা সরকার পতনের একদফা আন্দোলনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকার রাজপথে এদিন রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে নয়াপল্টনের বিশাল মহাসমাবেশকে পণ্ড করে দেয়। কাকরাইলসহ বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হন এবং শতাধিক ব্যক্তি আহত হন। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার পরেও তাদের কণ্ঠ রোধ করতে পারেনি।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশটি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পণ্ড করা হয়। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মাধ্যমে বিরোধী দলের বিশাল সমাবেশকে ব্যাহত করা হয়।

বিএনপি মহাসচিব যথাযথভাবে কর্মসূচি ঘোষণা করতে পারেননি। রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কড়া নিরাপত্তার মধ্যেও ওই দিনের মহাসমাবেশে যোগ দেন। নয়াপল্টনে তিন ধারণের জায়গা ছিলো না, এবং আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা।

আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। কাকরাইল ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। তাদের বহনকারী বাস ও পিকআপ ভাঙচুর করা হয়।

দিনভর থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশি ব্যারিকেড ভাঙচুর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। সাংবাদিকদেরও মারধর করা হয়।

পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইডিইবি ভবনে রাখা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই সংঘর্ষ বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগরসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতে থাকে। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের ফটকের ভেতরে রাখা মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সেও আগুন দেওয়া হয়।

এ সংঘর্ষের ফলে মারা যান একজন যুবদল কর্মী এবং এক পুলিশ সদস্য। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ এবং সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। পরবর্তীতে ডিএমপির পক্ষ থেকে হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ ৩৬টি মামলা দায়ের করা হয়। ১ হাজার ৫০০ জনের নামসহ অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিএনপির বিক্ষোভ

এসব মামলায় মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ১ হাজার ৭২৭ জনকে গ্রেফতার করা হয়। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর এসব মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়। একে একে মুক্তি পান বিএনপি নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


ভারতে প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, বাংলাদেশে জামায়াতে ইসলামী প্রকাশ্যে ভারতবিরোধিতা করলেও গোপনে দেশটির সঙ্গে আঁতাত করছে।

তিনি বুধবার (২৮ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্যটি করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত বিরোধী দল হিসেবে পরিচিত। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ বা বৈঠক করাটাকে নেতিবাচক হিসেবে দেখেন না।

তিনি আরও জানান, সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে।

হানিফ বলেন, "কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা, মানে উপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?"

তিনি আরও বলেন, রাজনীতিতে যোগাযোগ থাকা স্বাভাবিক। তবে প্রকাশ্য বক্তব্য ও গোপন তৎপরতার মধ্যে এতটা বৈপরীত্য থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। জামায়াত যদি ভারতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রকাশ্যেও তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।

হানিফ মন্তব্য করেন, "লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে, অন্যদিকে আড়ালে আবার যোগাযোগ করছে, এ ধরনের দ্বিচারিতা থেকে জামায়াতে ইসলামীর সরে আসা উচিত।"

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ তিনজন গোপন বৈঠক করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে জামায়াত ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক দাস (২৭) নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কারখানা ছুটি শেষে কার্তিক রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন। শাহরিয়ার গার্মেন্ট গলিতে পৌঁছালে কিছু ‘ছিনতাইকারী’ তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানিয়েছেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় আলোচনায় এসেছেন ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা ও তেলের রাজনীতির কারণে। তিনি ভেনেজুয়েলার সঙ্গে তেলের চুক্তিকে ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করে দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে পারে বলে ইঙ্গিত করেছেন। এই সম্ভাবনার কথা তিনি টেক্সাসের করপাস ক্রিস্টিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জানান।

বুধবার (২৮ অক্টোবর) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের করপাস ক্রিস্টিতে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি চুক্তির প্রশংসা করেন।

সমাবেশে তিনি উপকূলে নোঙর করা একটি তেলবাহী জাহাজ দেখিয়ে দাবি করেন, সেখানে ভেনেজুেলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের করদাতাদের এক ডলারও খরচ করতে হয়নি এবং বিষয়টিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলা সামনে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এমনকি শিগগিরই দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি জানান, এমন সম্ভাবনাকে সরাসরি উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে এক সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। এরপর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই তেল চুক্তি সম্পন্ন করে ওয়াশিংটন।

তবে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই চুক্তির তীব্র সমালোচনা করছেন। তাদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কিংবা স্থিতিশীলতা ফেরানোর চেয়ে ট্রাম্প প্রশাসন দেশটির তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তার করতেই বেশি আগ্রহী।

এটি প্রথমবার নয়, ট্রাম্প অন্য দেশের অঞ্চল বা ভূখণ্ড নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তার অজুহাতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাম্প রাজনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছেন। এই চাপ সামাল দিতে তিনি ভেনেজুয়েলার তেল চুক্তিকে নিজের সবচেয়ে বড় সাফল্য হিসেবে প্রচার করছেন এবং এর ফলে তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশ্বাস দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

কুমিল্লার বাঙ্গরায় এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে।

গত (২৫ অক্টোবর) ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণ এবং তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের প্রেমের সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল। সম্পর্কের একপর্যায়ে ইয়াছিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করানোর আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরী বলেন, "আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই।"

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, "আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%