১২:৩৫ পি.এম
গৌরনদীতে আলেম-ওলামা এবং বিভিন্ন জামে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য এবং গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা বশির উদ্দিন এবং অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরাম।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হোসেন মিয়া আলেম সমাজকে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক ঐক্য এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন