প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’-এর যাত্রা শুরু হয়েছিল মাত্র চার বছর আগে। তবে, প্রতিষ্ঠানটি এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর, ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে একটি বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে, যারা পূর্বে পণ্যের অর্ডার দিয়েছেন, তাদের কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
২০২১ সালে স্কারলেট ব্র্যান্ড চালুর ঘোষণা দেন। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে ‘দ্য আউটসেট’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী রূপচর্চার পণ্য তৈরি করা।
কিন্তু, গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এর পরিচালনা নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতির ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল ব্র্যান্ডটি।
সাম্প্রতিক সময়ে তারকাদের নিজস্ব সৌন্দর্য ও প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলো কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছে। বাজারে টিকে থাকার চ্যালেঞ্জের কারণে এর আগে বেশ কয়েকটি তারকা-উদ্যোগও ব্যবসা গুটিয়ে নিয়েছে।
সেই তালিকায় গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো ব্র্যান্ডও রয়েছে। এবার সেই পথেই হাঁটল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন