০৫:৩৩ এম
বান্দরবানের আলীকদম উপজেলায় একটি কলাবোঝাই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কলার মালিক ও চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া-সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৪০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মৃত নাজির আহমদের ছেলে এবং পেশায় গাড়ির মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
দুর্ঘটনায় গুরুতর আহত কলার মালিক আব্দুল মোবিন (৩২) একই এলাকার মৃত নুরুল কবীরের ছেলে। আহত চালক জোবায়ের হোসেন রুবেল (৩২) বান্দরবানের লামা থানার ইয়াংছা এলাকার বাসিন্দা। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি টপ থেকে কলা বোঝাই করে পিকআপটি পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচে নামছিল। গাড়িটির ব্রেক ফেল করায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে নাইক্ষ্যংছড়ি টপের নিচে আছড়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকা থেকে পিকআপ কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন নামের একজন মারা যান। গুরুতর আহত কলার মালিক আব্দুল মোবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
এদিকে, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সুযোগ নিয়ে পিকআপ চালক জোবায়ের হোসেন রুবেল ও তার হেলপার কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন