ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হুথি অবস্থানে এক দিনে ১৩০০ বিমান হামলা, হতাহত ৪৪০ জন


হুথি অবস্থানে এক দিনে ১৩০০ বিমান হামলা, হতাহত ৪৪০ জন

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ৩০০টিরও বেশি বিমান হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে পরিচিত অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলাগুলো হুথিদের কমান্ড সেন্টার, সেনাসমাবেশ এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। পাশাপাশি ১৪৬টি যানবাহন, ভারি অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

এদিকে, তাইজ অঞ্চলে সরকারি বাহিনী জানিয়েছে, পূর্ববর্তী লড়াইয়ে হারানো অবস্থান পুনর্দখলে হুথিদের প্রচেষ্টা তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে আরও অগ্রগতি অর্জন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান ও পাহাড়ি এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে বাহিনীটি।

অন্যদিকে, বাব আল-মান্দেব, ধুবাব ও আল-মুদারাবাহ ফ্রন্টে নিয়োজিত বাহিনীগুলো জানিয়েছে, তারা হুথিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে এবং বিদ্রোহীদের শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে ইয়েমেনি সেনাবাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: পুতিনের ‘গোপন তহবিল’ থেকে নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প, রুশ-মার্কিন সম্পর্কে নতুন মোড়

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ের মঞ্চে শান গাইলেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


দুবাইয়ের মঞ্চে শান গাইলেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’

বিশ্বখ্যাত পপ রকস্টার আমেরিকান গায়ক মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিলি জিন’ গেয়ে মঞ্চে ঝড় তুলেছেন বলিউড গায়ক শান্তনু মুখোপাধ্যায় শান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় নিজের ‘অল অব মি’ ট্যুর কনসার্টে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিলি জিন’ গেয়ে এবং তার আইকনিক নাচ ফুটিয়ে তুলে মঞ্চে ঝড় তোলেন ভারতের জনপ্রিয় এ প্লেব্যাক গায়ক। সাধারণত রোমান্টিক হিন্দি গানের জন্য পরিচিত শানের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি পারফরম্যান্সের মুহূর্ত প্রকাশ করেছেন শান। ভিডিওতে প্রায় ৩০ হাজারের মতো ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য প্রকাশ করেছেন প্রায় ১ হাজার ভক্ত। দর্শকপ্রিয়তায় এটি প্রায় ৭০০ বার শেয়ার করা হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, সাদা টিশার্ট ও প্যান্টের সঙ্গে মানানসই ভারী রুপালি সুতার কাজ করা কালো কোর্ট পরেছেন শান। গাইছেন ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের বিশ্বখ্যাত গান ‘বিলি জিন’। গান গাওয়ার পাশাপাশি মঞ্চে নিখুঁতভাবে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুনওয়াক’ (Moonwalk) নাচটিও প্রদর্শন করেন তিনি।

মুন ওয়াক সহ মাইকেল জ্যাকসনের একাধিক জনপ্রিয় নাচের মুদ্রাও উপস্থাপন করেন গায়ক। কনসার্টের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গায়ক, অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং অ্যাঙ্কর শান বলিউডের বহুমুখী প্রতিভার তারকা। তিনি হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু এবং কন্নড় সহ অনেক ভাষায় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এবার ভক্তদের তিনি হৃদয় ছুঁয়েছেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ গান দিয়ে।

প্রসঙ্গত, ‘বিলি জিন’ শিরোনামের গানে এক তরুণীর বর্ণনা রয়েছে, যে দাবি করেন তার নবজাতক পুত্রের বাবা যিনি তিনি তা অস্বীকার করছেন। গানটি বিলবোর্ড হট ১০০- এ এক নম্বরে পৌঁছেছিল আর তিন সপ্তাহের মধ্যে বিলবোর্ড হট ব্ল্যাক সিঙ্গেলস চার্টের শীর্ষস্থান দখল করেছিল। জ্যাকসন ৫-এর সদস্য থাকাকালীন সৃষ্ট এ গান মাইকেলের দ্রুততম উত্থানকারী এক নম্বর একক গান যা আজও কালজয়ী হয়ে রয়েছে ভক্তমহলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

আজ ২৮ অক্টোবর, একটি রক্তক্ষয়ী দিন। ২০২৩ সালে বিএনপির ডাকা সরকার পতনের একদফা আন্দোলনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকার রাজপথে এদিন রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে নয়াপল্টনের বিশাল মহাসমাবেশকে পণ্ড করে দেয়। কাকরাইলসহ বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হন এবং শতাধিক ব্যক্তি আহত হন। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার পরেও তাদের কণ্ঠ রোধ করতে পারেনি।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশটি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পণ্ড করা হয়। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মাধ্যমে বিরোধী দলের বিশাল সমাবেশকে ব্যাহত করা হয়।

বিএনপি মহাসচিব যথাযথভাবে কর্মসূচি ঘোষণা করতে পারেননি। রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কড়া নিরাপত্তার মধ্যেও ওই দিনের মহাসমাবেশে যোগ দেন। নয়াপল্টনে তিন ধারণের জায়গা ছিলো না, এবং আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। কাকরাইল ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। তাদের বহনকারী বাস ও পিকআপ ভাঙচুর করা হয়।

দিনভর থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশি ব্যারিকেড ভাঙচুর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। সাংবাদিকদেরও মারধর করা হয়।

পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইডিইবি ভবনে রাখা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই সংঘর্ষ বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগরসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতে থাকে। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের ফটকের ভেতরে রাখা মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সেও আগুন দেওয়া হয়।

এ সংঘর্ষের ফলে মারা যান একজন যুবদল কর্মী এবং এক পুলিশ সদস্য। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ এবং সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। পরবর্তীতে ডিএমপির পক্ষ থেকে হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ ৩৬টি মামলা দায়ের করা হয়। ১ হাজার ৫০০ জনের নামসহ অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়।

এসব মামলায় মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ১ হাজার ৭২৭ জনকে গ্রেফতার করা হয়। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর এসব মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়। একে একে মুক্তি পান বিএনপি নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


ভারতে প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, বাংলাদেশে জামায়াতে ইসলামী প্রকাশ্যে ভারতবিরোধিতা করলেও গোপনে দেশটির সঙ্গে আঁতাত করছে।

তিনি বুধবার (২৮ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্যটি করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত বিরোধী দল হিসেবে পরিচিত। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ বা বৈঠক করাটাকে নেতিবাচক হিসেবে দেখেন না।

তিনি আরও জানান, সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে।

হানিফ বলেন, "কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা, মানে উপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?"

তিনি আরও বলেন, রাজনীতিতে যোগাযোগ থাকা স্বাভাবিক। তবে প্রকাশ্য বক্তব্য ও গোপন তৎপরতার মধ্যে এতটা বৈপরীত্য থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। জামায়াত যদি ভারতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রকাশ্যেও তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।

হানিফ মন্তব্য করেন, "লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে, অন্যদিকে আড়ালে আবার যোগাযোগ করছে, এ ধরনের দ্বিচারিতা থেকে জামায়াতে ইসলামীর সরে আসা উচিত।"

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ তিনজন গোপন বৈঠক করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে জামায়াত ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক দাস (২৭) নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কারখানা ছুটি শেষে কার্তিক রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন। শাহরিয়ার গার্মেন্ট গলিতে পৌঁছালে কিছু ‘ছিনতাইকারী’ তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানিয়েছেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%