প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বখ্যাত পপ রকস্টার আমেরিকান গায়ক মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিলি জিন’ গেয়ে মঞ্চে ঝড় তুলেছেন বলিউড গায়ক শান্তনু মুখোপাধ্যায় শান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় নিজের ‘অল অব মি’ ট্যুর কনসার্টে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিলি জিন’ গেয়ে এবং তার আইকনিক নাচ ফুটিয়ে তুলে মঞ্চে ঝড় তোলেন ভারতের জনপ্রিয় এ প্লেব্যাক গায়ক। সাধারণত রোমান্টিক হিন্দি গানের জন্য পরিচিত শানের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি পারফরম্যান্সের মুহূর্ত প্রকাশ করেছেন শান। ভিডিওতে প্রায় ৩০ হাজারের মতো ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য প্রকাশ করেছেন প্রায় ১ হাজার ভক্ত। দর্শকপ্রিয়তায় এটি প্রায় ৭০০ বার শেয়ার করা হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, সাদা টিশার্ট ও প্যান্টের সঙ্গে মানানসই ভারী রুপালি সুতার কাজ করা কালো কোর্ট পরেছেন শান। গাইছেন ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের বিশ্বখ্যাত গান ‘বিলি জিন’। গান গাওয়ার পাশাপাশি মঞ্চে নিখুঁতভাবে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুনওয়াক’ (Moonwalk) নাচটিও প্রদর্শন করেন তিনি।
মুন ওয়াক সহ মাইকেল জ্যাকসনের একাধিক জনপ্রিয় নাচের মুদ্রাও উপস্থাপন করেন গায়ক। কনসার্টের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
ভারতীয় গায়ক, অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং অ্যাঙ্কর শান বলিউডের বহুমুখী প্রতিভার তারকা। তিনি হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু এবং কন্নড় সহ অনেক ভাষায় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এবার ভক্তদের তিনি হৃদয় ছুঁয়েছেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ গান দিয়ে।
প্রসঙ্গত, ‘বিলি জিন’ শিরোনামের গানে এক তরুণীর বর্ণনা রয়েছে, যে দাবি করেন তার নবজাতক পুত্রের বাবা যিনি তিনি তা অস্বীকার করছেন। গানটি বিলবোর্ড হট ১০০- এ এক নম্বরে পৌঁছেছিল আর তিন সপ্তাহের মধ্যে বিলবোর্ড হট ব্ল্যাক সিঙ্গেলস চার্টের শীর্ষস্থান দখল করেছিল। জ্যাকসন ৫-এর সদস্য থাকাকালীন সৃষ্ট এ গান মাইকেলের দ্রুততম উত্থানকারী এক নম্বর একক গান যা আজও কালজয়ী হয়ে রয়েছে ভক্তমহলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন