ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা গঠন করল ‘হাওয়ারিয়্যীন পরিষদ’


আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা গঠন করল ‘হাওয়ারিয়্যীন পরিষদ’

পবিত্র আল-কোরআনের শিক্ষা, বিশুদ্ধ তিলাওয়াত এবং কোরআনকেন্দ্রিক সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার উদ্দেশ্যে ২০২৬–২০২৮ সেশনের জন্য ‘হাওয়ারিয়্যীন পরিষদ’ গঠন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। এই পরিষদ গঠিত হয়েছে সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, পেশাজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে, যা সংস্থার কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন কেন্দ্রীয় হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। পদাধিকারবলে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিষদের সচিবের দায়িত্ব পালন করবেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই পরিষদ কোরআনকেন্দ্রিক কার্যক্রমের প্রসার, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, কৌশলগত পরামর্শ প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থার পরিচিতি ও কার্যপরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ

‘হাওয়ারিয়্যীন’ শব্দের অর্থ নিষ্ঠাবান সহযোগী এবং কল্যাণকর আদর্শের প্রতি নিবেদিতপ্রাণ সহযাত্রী। পবিত্র কোরআনের খিদমতকে বৃহত্তর সামাজিক ও আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিষদ গঠন করা হয়েছে। আলেম-উলামা ও ইসলামিক স্কলারদের জ্ঞানগত নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন পেশা ও অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিরা তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও সামাজিক যোগাযোগ কাজে লাগিয়ে এ উদ্যোগে সহযোগিতা করবেন।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি আনোয়ার আলদীন ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ইকবাল হোসাইন বাবু, আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান খান, মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ রাকিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জহিরুল আলম এবং ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী।

পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন রাকিব তনয় (প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিষদের অবশিষ্ট সদস্যপদগুলো পর্যায়ক্রমে পূরণ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: গণতন্ত্রের ১২ বছরে ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার সমালোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফির দিকে নজর রেখে অভিযান শুরু করেছে। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে তারা। প্রথম ম্যাচের জয় বাংলাদেশের দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে দিয়েছে। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরী ও ফারহান। শেখ মোরসালিন মনে করেন, এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের স্পিরিটকে আরও শক্তিশালী করবে।

গত সাফে খেলে তারকা হয়ে উঠেছেন এই ফুটবলার। এবার তিনি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য মনেপ্রাণে চেষ্টা করছেন। মোরসালিন বলেন, ‘গত যে সাফ ছিল, ওইটা থেকে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমরা ট্রফি নিতে পারিনি। তাই আমি মনে-প্রাণে চাচ্ছি যে, যেভাবে হোক এবার আমি ট্রফি নিতে চাই। স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল। এখনো আছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। সো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে মোরসালিন বলেন, ‘হামজা ভাই, ফারহান—ওরা আসলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরো বাড়বে ইনশাল্লাহ।’ ভুটানের বিরুদ্ধে দলে না থাকার কারণ জানতে চাইলে তরুণ ফরোয়ার্ড মোরসালিন জানান, ‘আসলে ইনজুরি নয়, আমার একটু জ্বর ছিল। আরো চার-পাঁচ দিন আগে আমি রিকভার করেছি। তাই এখন একদম শতভাগ ফিট আমি। আশা করছি, আমি সুযোগ পেলে ভালো করব।’

শ্রীলঙ্কা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা তাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। মোরসালিন বলেন, ‘এ নিয়ে আমি একমত যে, শ্রীলঙ্কা দলটি সত্যি খুবই ভালো। তো আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা ফেজে আছে। আমরা আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলবো ইনশাল্লাহ।’

বর্তমান বাংলাদেশ দলটিও প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। আসন্ন ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রবাসী ফুটবলারদের মধ্যে আলাদা একটা লড়াই দেখা যেতে পারে। তবে এভাবে বিষয়টি ভাবছেন না মোরসালিন। তিনি বলেন, ‘আমরা আমাদের প্লেয়ারের সঙ্গে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি, ওরা অবশ্যই ভালো। আর আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। তাই আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতব।’

বাংলাদেশ দলে স্ট্রাইকারের সংকট রয়েছে। দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান মোরসালিন। তিনি বলেন, ‘আমি যখনই যেখানে যতটুকু সুযোগ পাই, সব সময় চেষ্টা করি শতভাগ দেওয়ার। যদি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ গত ম্যাচে বাংলাদেশ আরো বড় ব্যবধানে ভুটানকে হারাতে পারত। মোরসালিন মনে করেন, এক দিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে অনেক সময় হয় যে অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। সো আমি মনে করি ওই দিক থেকে যে না আমাদের ওই মানে আমরা এখনো সবাই খুব হাঙ্গার হয়ে আছে।’

এদিকে ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ইনজুরি কাটিয়ে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে এতে বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে ওসি আবদুর রহিম বলেন, ‘হামলার পর মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ওই সময়ের সিপাহি ও জনতার ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এ দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের রাজনৈতিক পরিবর্তন ও জাতীয় সংহতির নানা ঐতিহাসিক প্রেক্ষাপট।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নির্মাণে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে।
তাঁরা আরও বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও জাতীয় ঐক্য অপরিহার্য। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে।
সভায় স্থানীয় রাজনীতির সাংগঠনিক বিষয়গুলোও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের শক্তি বাড়াতে ৯ নভেম্বর আসছেন হামজা ও ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বাংলাদেশের শক্তি বাড়াতে ৯ নভেম্বর আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশের কোচ টমাস ডুলি শুরুর একাদশ সাজাতে ভুটানকে হারানোর পরও সমস্যায় পড়েছেন। খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বেগ রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী প্রথম ম্যাচে ছিলেন না। ফারহান আলী ওয়াহিদও ওই ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম আজ ফুটবলপ্রেমীদের জন্য একটি সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে বসবাসকারী হামজা ও ফারহান আগামী সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসবেন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে।

আজ শনিবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম বলেন, “ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যেসব খেলোয়াড় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আমরা আশাবাদী।”

ভুটানের বিরুদ্ধে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে শুরুর একাদশে রাখা হলেও ম্যাচ শুরুর আগে তিনি চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। তপুর বর্তমান অবস্থা সম্পর্কে আমিরুল বলেন, “বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তাকে খেলাতে পারেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%