০৮:৩৭ পি.এম
চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে এতে বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরে গাফিলতি ও দেড় বছর অনুপস্থিতির অভিযোগ জনস্বাস্থ্য মেকানিকের বিরুদ্ধে
এ বিষয়ে ওসি আবদুর রহিম বলেন, ‘হামলার পর মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন