ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মেসির সামনে দুই রেকর্ড, গোল্ডেন বুট জেতার সুযোগ


মেসির সামনে দুই রেকর্ড, গোল্ডেন বুট জেতার সুযোগ

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যেন সব বাধা ভেঙে এগিয়ে চলেছেন। চলতি মৌসুমের শেষ ম্যাচে তার নামের পাশে এমন দুটি অনন্য কীর্তি যুক্ত হতে পারে, যা লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলার অর্জন করতে পারেননি। ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক এই শেষ ম্যাচে মাঠে নামছেন ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক মহাকাব্য লেখার সুযোগ নিয়ে।

ওয়ার্ল্ডসকারটকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেসি বর্তমানে ২৬টি গোল নিয়ে এমএলএসে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালাস ফরোয়ার্ড পিটার মুসা ২২ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। এর ফলে মেসির সামনে এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলার এই কীর্তি গড়তে পারেননি।

এছাড়া, এই পুরস্কারটি নিজের করে নিলে তিনি এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ী মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখাবেন। এর আগে প্রিকি, টেইলর টুয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ন্ডোলোভস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস এই কীর্তি অর্জন করেছেন।

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন

এই আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমে ইন্টার মায়ামির সাফল্যের মূল কাণ্ডারি হয়ে উঠেছেন। তিনি লিগে ৩০ ম্যাচে মাঠে নেমে ২৬ গোল করার পাশাপাশি ১৪ গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেছেন। যা তাকে এ বছরের বর্ষসেরাসহ সব ধরনের ব্যক্তিগত পুরস্কারের প্রধান দাবিদারে পরিণত করেছে।

আগামীকাল রবিবার শার্লট এফসি-র বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি, যা মেসির সামনে মুসার ওপর গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। যদি ডালাসের স্ট্রাইকার এই ব্যবধান কমাতে ব্যর্থ হন, তবে গোল্ডেন বুট আবারো এই আর্জেন্টাইন মহাতারকার হাতে উঠবে।

এছাড়া, যুক্ত হবে এমন এক অনন্য রেকর্ড, যা লিগের ইতিহাসের সেরা সেরা গোলদাতাদের কাছেও আজীবন অধরা রয়ে গেছে।

আরও পড়ুন: বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ

আজ শনিবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের (এনডিসি) সঙ্গে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের জাতীয় রেফারি ও নবগঠিত এডহক কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রিয়াদ হোসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ দূতাবাস, মানামায়।

সাক্ষাতের সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফেন্সিং খেলার সার্বিক অগ্রগতি, সম্ভাবনা এবং পেশাদারিত্ব বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সাক্ষাতে বাংলাদেশের এই উদীয়মান খেলাটির প্রসারে ফেডারেশনের উদ্যোগ ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ফেন্সারদের ধারাবাহিক সফলতা কামনা করেন এবং দেশের ফেন্সিংয়ের সুদূরপ্রসারী ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

বৈঠকে সৈয়দ রিয়াদ হোসেন ফেন্সিং খেলাকে তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী কমিটির গৃহীত বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খেলাধুলার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও প্রবাসী ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত নির্বাচনে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছিল, মুনাফিকের কারণে স্থায়ী হয়নি: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বিগত নির্বাচনে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছিল, মুনাফিকের কারণে স্থায়ী হয়নি: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

রাজনীতি কি খাওয়ার জায়গা, নাকি খেদমতের জায়গা? পোস্টারে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বলা হয়, "এতদিন খেতে পারিনি।" যতদিন রাজনীতিকে ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে, ততদিন মানুষের প্রকৃত খেদমত সম্ভব নয়।

‎

এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

শনিবার (৭ নভেম্বর) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

ফয়জুল করীম উল্লেখ করেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই।

‎

বর্তমান রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ড ও দ্বিচারিতার সমালোচনা করে তিনি বলেন, বিগত নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে একটি জোয়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু মুনাফিকের কারণে সেই আদর্শ ও চরিত্রকে স্থায়ী করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন প্রত্যেককে নিজের নীতি, আদর্শ ও চরিত্র ঠিক রাখতে হবে। যে সত্য কথা বলবে, তার পক্ষে অবস্থান নিতে হবে। আর যে মিথ্যা বলবে কিংবা খারাপ কাজ করবে, সে নিজের শত্রু হলেও তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

‎

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতী সাঈদ আহমদ সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতী মনসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), মাও. আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা সভাপতি, আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা সেক্রেটারি, হা. মাও. আরিফুল ইসলাম মোল্লাসহ পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মোবারক হোসাইন, সহসভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জহিরুল ইসলামকে নির্বাচিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


কাঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: উপজেলা প্রশাসনের আলোচনা সভা

ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান জালাল আকন এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া তদন্ত ওসি এবং কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি অন্যতম মাইলফলক। বক্তারা দেশের ঐতিহাসিক ও গৌরবময় স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় মানবাধিকার পরিষদের শোক, সেনাসদস্য তিতাসের মৃত্যুতে গভীর দুঃখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


জাতীয় মানবাধিকার পরিষদের শোক, সেনাসদস্য তিতাসের মৃত্যুতে গভীর দুঃখ

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া এক যৌথ শোকবার্তায় বলেন, ‘দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারের মতো জঘন্য সংঘবদ্ধ অপরাধ দমনে দায়িত্ব পালনকালে একজন সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশ ও জাতির জন্য তাঁর এই আত্মত্যাগ জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তারা মরহুম সৈনিক মো. তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মানবাধিকার পরিষদের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘মানবপাচার একটি গুরুতর মানবাধিকারবিরোধী অপরাধ। এ ধরনের অপরাধ চিরতরে নির্মূল করতে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

নিহত সেনাসদস্যের পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে তারা আরও বলেন, ‘শহীদ সেনাসদস্যের পরিবারের যথাযথ আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

শেষে তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের প্রার্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%