ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী


রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি দীর্ঘকাল ধরে দেশের জন্য একটি বড় চাপ সৃষ্টি করছে, পাশাপাশি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট বর্তমানে আর শুধুমাত্র একটি মানবিক বিষয় নয়।

 

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকটের উদ্ভূত চ্যালেঞ্জ এবং সমাধানের কৌশল নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

তিনি বলেন, ‘আমরা যেন রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে তাদের দেশে ফেরত পাঠাতে পারি, সে জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক রাডারে রোহিঙ্গা ইস্যুটি যেন ফোকাসড থাকে এবং অন্য কোনো ইস্যুতে চাপা পড়ে না যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে জাতিসংঘের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থাগুলোর যারা কাজ করছেন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সঙ্গে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে।

 

এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি।’

আরও পড়ুন: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর উৎপাদনের জন্য তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে  প্রশিক্ষণ ও ধান ক্ষেত পরিদর্শনে কৃষি অধিদপ্তরের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


দিনাজপুরে  প্রশিক্ষণ ও ধান ক্ষেত পরিদর্শনে কৃষি অধিদপ্তরের প্রতিনিধি দল

কৃষি অধিদপ্তরের প্রতিনিধি দল দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এলএসটিডি প্রকল্পের অধীনে বাস্তবায়িত প্রযুক্তি, ধান ক্ষেত ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রমের দু’দিনব্যাপী পরিদর্শন করেছে।

আজ রোববার ধান গবেষণা ইনস্টিটিউটের মাঠ পর্যায়ে পরিদর্শনের শেষ দিনে, কৃষি অধিদপ্তরের টিম সদর উপজেলার তিনটি গ্রাম উলিপুর, মহব্বতপুর ও আউলিয়াপুরে উন্নত জাতের ফলনশীল ধানক্ষেত পরিদর্শন করে।

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপ-সচিব মো. মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মো. শফিকুল আলম ধান ক্ষেতের উৎপাদিত ফসলের গুণগত মান ও কৃষকদের পরিচর্যা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের পর কৃষকদের অধিক ফলন উৎপাদনে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সারা দেশে জনশ্রুতি অতিরিক্ত খাদ্যে উৎপাদন জেলা হিসেবে দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধানের নতুন জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয় নিয়ে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এই কর্মকর্তারা।

পরবর্তীতে এলএসটিডি প্রকল্পের আয়োজনে ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপ-সচিব কৃষিবিদ মো. মনিরুজ্জামান বলেন, "গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের আধুনিক পদ্ধতি ব্যবহারে চাষাবাদ সম্পর্কে অবহিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।" তিনি উল্লেখ করেন যে, অর্জিত প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করে, পরিমিত সার প্রয়োগ করতে হবে। তবেই আশানুরূপ ধানের ফলন পাওয়া যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ব্রি কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার এবং ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. সেলিমা জাহান।

প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, "প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধি ধান, বাসমতি, জেসমিন ও আঠালো ধানের আধুনিক জাতগুলো কৃষক পর্যায়ে পরিচিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে এসব উন্নত জাতের সুগন্ধি ধান চাষ দিনাজপুর অঞ্চলে ব্যাপকভাবে কৃষকদের উৎপাদনের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, "আশা করছি আগামীতে কৃষি বিভাগের পরিকল্পনা খাদ্যের জেলা দিনাজপুরে সঠিকভাবে বাস্তবায়িত হবে।" এসব ধান চাষ ও উৎপাদন সফল করার মাধ্যমে সফলতা অর্জিত হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় হাইকোর্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। অন্যদিকে, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মাসুদ রানা এবং লিটন মিয়া।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুসারে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় এলাকায় নিজ বাড়ির দরবার শরিফে মাজারের খাদেম রহমত আলীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর দিন নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ জানায়, ধর্মীয় ভাবাবেগ ও মতাদর্শগত বিরোধের কারণে জেএমবির সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালত এই মামলার রায় ঘোষণা করে। তখন আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি গ্রহণ করে হাইকোর্ট।

শুনানি শেষে আজ উচ্চ আদালত দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের খালাসের রায় প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ১০৩ রানে পরাজিত হয়েছিল। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও দৃশ্যপট পরিবর্তিত হয়নি। স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানকে ১৯৪ রানে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ইংলিশরা তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে।

এমন হতাশাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কার্যক্রমে পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে। কঠোর পদক্ষেপ হিসেবে, দল থেকে ৭ জন খেলোয়াড়কে বাদ দিয়ে ৫ জন আনক্যাপড (অভিষেক না হওয়া) খেলোয়াড়সহ ৭ নতুন মুখকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং সহকারী কোচ উমর গুলকে বরখাস্ত করা হয়েছে। পিসিবির এই নাটকীয় পদক্ষেপে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার অবাক হননি।

‘আউটসাইড এজ’ শোতে তিনি জানান, পিসিবির একজন কর্মকর্তা তাকে পূর্বে বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বর্তমানে ‘ভেন্টিলেটরে’ রয়েছে।

শোয়েব আখতার মন্তব্য করেন, ‘পিসিবি এই দলটির পারফরম্যান্সে অত্যন্ত হতাশ এবং তাদের কাছ থেকে আর কোনো প্রত্যাশা নেই। বোর্ডের পরিকল্পনা হলো বর্তমান দলটিকে বাদ দিয়ে নতুন ও তরুণ রক্তে দল সাজানো, এমন খেলোয়াড় আনয়ন করা যারা কেবল দেশের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিক পথেই এগোচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই রূপান্তরের প্রক্রিয়ায় আমি কেবল চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ক্যারিয়ার যেন রক্ষা পায়। এই ছেলেদের এখনও অনেক ক্রিকেট বাকি আছে।’

পিসিবির এক কর্মকর্তার সাথে কথোপকথনের সময় আখতার জানান, ইংল্যান্ড সফরে যাওয়া এই দলটির কাছে বোর্ড কী প্রত্যাশা করছে, এমন প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা বলেছিলেন, ‘কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভাবছি, যাদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

আখতারের মতে, ওই কর্মকর্তা তাকে আরও জানান যে পাকিস্তান ক্রিকেট এখন ‘ভেন্টিলেটরে’ রয়েছে এবং এটি পুনরুদ্ধার করতে দুই বছর সময় লাগবে। এছাড়া, দ্বিতীয় টেস্ট চলাকালীন তিনি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে অবকাঠামো উন্নয়নের কাজ দেখেছেন এবং উল্লেখ করেছেন যে ২৬ বছর পর সেখানে প্রকৃত কাজ শুরু হয়েছে।

পাকিস্তান দল চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আখতার কিছুটা ব্যঙ্গাত্মকভাবে পাল্টা প্রশ্ন করেন, ‘এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটাই আশা করেননি?’ পাকিস্তান দল লড়াই করতে পারেনি কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের মধ্যে সেই লড়াইয়ের মানসিকতাই ছিল না।’

লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পিসিবি যে সাতজন খেলোয়াড়কে দল থেকে দেশে ফিরিয়ে এনেছে তারা হলেন, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ ওয়াইস জাফর। এর মধ্যে শেষ দুজন কোনো ম্যাচ না খেললেও শাস্তির মুখে পড়েছেন।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পূর্বে জাতীয় দলে খেলা সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাইদ বাইগ, মোহাম্মদ ইমরান ও রাজউল্লাহ।

অন্যদিকে, বরখাস্ত হওয়া কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের হোয়াইট বল কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলে নফকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজে সাশ্রয় হওয়া ৪ কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হচ্ছে : ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


হজে সাশ্রয় হওয়া ৪ কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হচ্ছে : ধর্মমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের হজে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা হাজিদের ফেরত দিতে যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ পাঠানো হবে।

 

আজ রবিবার সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ একটি সংবাদ সম্মেলনে জানান, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তথ্য প্রদান করেন। মন্ত্রী বলেন, "বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।"

ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।

 

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। একই সঙ্গে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে হজ পালনকারীরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা।

 

আর তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা। হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পাবেন।

এছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন। ৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে পাবেন।

 

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন। অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রতিটি হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরো জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%