প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় হাইকোর্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। অন্যদিকে, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মাসুদ রানা এবং লিটন মিয়া।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুসারে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় এলাকায় নিজ বাড়ির দরবার শরিফে মাজারের খাদেম রহমত আলীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর দিন নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ জানায়, ধর্মীয় ভাবাবেগ ও মতাদর্শগত বিরোধের কারণে জেএমবির সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালত এই মামলার রায় ঘোষণা করে। তখন আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি গ্রহণ করে হাইকোর্ট।
শুনানি শেষে আজ উচ্চ আদালত দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের খালাসের রায় প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন