ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ


ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

শিবা শর্মা (২৮) নামের এক ক্যাফে মালিক বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতের মায়ের অভিযোগ, তার ছেলের গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দীর্ঘ সময় ধরে মেয়েটি শিবকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন নিহতের প্রেমিকা শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে, গাড়িচালক দানিশ, সহযোগী আদিল এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন।

আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

মামলার এজাহারে নিহতের মা রঞ্জনা শর্মা উল্লেখ করেছেন, গত শুক্রবার রাতে শ্রদ্ধার টেলিফোন পেয়ে তিনি জানতে পারেন যে শিবা তার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শ্রদ্ধার দেওয়া নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার চালক দানিশ শিবকে একটি হাসপাতালে নিয়ে গেছেন।

লখনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) জরুরি বিভাগে পৌঁছানোর পর রঞ্জনা দেখতে পান, সেখানে একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন চালক দানিশ। কিন্তু শিবার কী হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে দানিশ কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং শিবার নিথর দেহ সেখানে রেখেই পালিয়ে যান। পরে চিকিৎসকরা শিবাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বারান্দা থেকে পড়ে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

নিহতের মায়ের অভিযোগ, গত চার মাস ধরে শিবাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন শ্রদ্ধা দুবে। এই সম্পর্কের কারণে শিব চরম মানসিক চাপে ছিলেন। এর আগেও ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেলেও শিব বিষয়টি এড়িয়ে যেতেন বলে জানান তিনি।

রঞ্জনা শর্মা আরও অভিযোগ করেন, গত ২০-২৫ দিন আগে হযরতগঞ্জের একটি হনুমান মন্দিরে তাদের একটি বৈঠক হয়। সেখানে শ্রদ্ধার কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং দুই পরিবারের সম্মতিতে ছোট পরিসরে একটি আয়োজনের কথাও ওঠে। কিন্তু এই আলোচনার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

আরও পড়ুন: আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি পৌঁছাল ১৫০ কিলোমিটারে

পুলিশ জানিয়েছে, ঘটনার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, তাই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা অত্যন্ত প্রয়োজনীয়।

রোববার (১১ অক্টোবর) ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১১:৪৯ মিনিট

আসর- ০৪:০০ মিনিট

মাগরিব- ০৫:৪১ মিনিট

এশা- ০৬:৫৪ মিনিট

ফজর (আগামীকাল)- ০৪:৪০ মিনিট।

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ১১ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


আজকের খেলা: ১১ অক্টোবর ২০২৬

আজ আবুধাবি টেস্টের তৃতীয় দিন। একই সঙ্গে, প্রিমিয়ার লিগে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে।

ক্রিকেট

আবুধাবি টেস্ট: ৩য় দিন

বাংলাদেশ-আফগানিস্তান

সরাসরি, দুপুর ১২টা,

টি স্পোর্টস

ডারবান টেস্ট: ৩য় দিন

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ১-৩০ মি.,

ট্যাপম্যাড

২য় টি-টুয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭টা,

পিটিভি স্পোর্টস

৩য় টি-টুয়েন্টি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মি.,

স্টার স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

হাল সিটি-এভারটন

সরাসরি, সন্ধ্যা ৭টা,

লিভারপুল-ম্যান সিটি

সরাসরি, রাত ৯-৩০ মি.,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

আজ রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা, যার উদ্দেশ্য হল ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণ করা।

এ তথ্যটি শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশন জনসাধারণকে অনুরোধ করেছে, যদি বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।

চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটির রায়ের পর ইউনাইটেড সমর্থকদের ব্যঙ্গ ওল্ড ট্রাফোর্ডে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


সিটির রায়ের পর ইউনাইটেড সমর্থকদের ব্যঙ্গ ওল্ড ট্রাফোর্ডে

ম্যানচেস্টার সিটির আর্থিক বিধিভঙ্গের মামলায় স্বাধীন কমিশনের রায়ের পর, টটেনহামের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রুই পিন্টোকে ‘কম্পিউটার জিনিয়াস’ আখ্যা দিয়ে একটি ব্যানার প্রদর্শন করা হয়। একই সঙ্গে, পুরোনো ‘স্ট্রেটফোর্ড এন্ড টিকার’ ব্যানারও ফিরিয়ে আনেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।

ম্যানচেস্টার সিটির আর্থিক বিধিভঙ্গের মামলায় স্বাধীন কমিশনের রায়ের পর, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতি কটাক্ষ করতে পুরোনো ব্যানার পুনরায় ব্যবহার করেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। ১০ অক্টোবর, ওল্ড ট্রাফোর্ডে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচে রুই পিন্টোকে ‘কম্পিউটার জিনিয়াস’ আখ্যা দিয়ে একটি ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় বিখ্যাত ‘স্ট্রেটফোর্ড এন্ড টিকার’ ব্যানারও ফিরিয়ে আনা হয়।

২০১৫ সালে, পর্তুগিজ হ্যাকার রুই পিন্টো বিভিন্ন ক্লাবের গোপন নথি সংগ্রহ করেছিলেন। পরে, তাঁর ফাঁস করা তথ্য ২০১৮ সালে ‘ফুটবল লিকস’ নামে ডের স্পিগেলে প্রকাশিত হয়। এসব নথির ভিত্তিতে ম্যানচেস্টার সিটির আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছিল। ইউনাইটেড সমর্থকদের ব্যানারে তাই পিন্টোর প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানো হয়।

পুরোনো ‘স্ট্রেটফোর্ড এন্ড টিকার’ ব্যানারটি ২০০০-এর দশকে ম্যানচেস্টার সিটির ট্রফি-খরা নিয়ে ব্যঙ্গ করতে ব্যবহৃত হতো। এবার সেটিতে ‘৫১ বছর’ দেখানো হয়। ইউনাইটেড সমর্থকদের ইঙ্গিত ছিল, সিটির সাম্প্রতিক শিরোপাগুলো আর বৈধ হিসেবে গণ্য করা উচিত নয়।

স্বাধীন কমিশনের রায়ে সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত হয়েছে। তবে, ম্যানচেস্টার সিটি অভিযোগ অস্বীকার করেছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ফলে, চূড়ান্ত শাস্তি, পয়েন্ট কর্তন বা শিরোপা-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো নির্ধারিত হয়নি।

রুই পিন্টোর ভূমিকাও বিতর্কমুক্ত নয়। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের কাছে তিনি তথ্য ফাঁসকারী হিসেবে প্রশংসিত হলেও, পর্তুগালে হ্যাকিং ও চাঁদাবাজির মামলায় তাঁর বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার ইতিহাস রয়েছে। মামলার পর তাঁকে সাক্ষী সুরক্ষার আওতায় নেওয়া হয়েছিল এবং ব্রিটিশ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার বিষয়েও তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।

সিটির রায়ের পর ইউনাইটেড সমর্থকদের এই ব্যঙ্গাত্মক প্রদর্শন, ম্যানচেস্টার ডার্বির পুরোনো প্রতিদ্বন্দ্বিতাকে আরেকবার সামনে নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%