১০:১৬ এম
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : আজ বাংলা একাডেমিতে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের ঐতিহাসিক গুরুত্ব এবং এশীয় দেশগুলোর সঙ্গে এর আন্তঃসাংস্কৃতিক সংযোগ নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট (বিবিএইচআরটি) একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য এবং এশিয়ায় আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড কালচারের অধ্যাপক ইমেরিটাস শিমোসাওয়া তাকাশি। তিনি বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের সাংস্কৃতিক সম্পদ হিসেবে তাৎপর্য এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে এর সংযোগের বিষয়ে আলোকপাত করেন।
আরও পড়ুন: যোগ্য মানুষকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয় এটাই প্রমানিত হলো
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি ভদন্ত সুনন্দ ভিক্ষু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউএলএবি) জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান।
নওমি বড়ুয়া ও এ্যালি মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া।
সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ দেবাশীষ বড়ুয়া।
এ সেমিনারে বৌদ্ধ ভিক্ষুসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পণ্ডিত ও গবেষক, ঐতিহ্য বিশেষজ্ঞ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নলতায় জমি নিয়ে হয়রানির অভিযোগ ভাবীর বিরুদ্ধে, তদন্তে মিলেছে স্বস্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন