ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সবুজ সুনামগঞ্জ গড়ার প্রত্যয়ে বৃক্ষমেলা উদ্বোধন


সবুজ সুনামগঞ্জ গড়ার প্রত্যয়ে বৃক্ষমেলা উদ্বোধন

‎‎‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা-২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা, জেলার সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।
‎
‎রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে জেলা বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
‎
‎অনুষ্ঠানের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
‎
‎পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। র‌্যালি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেন।
‎
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানসহ জেলা প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
‎
‎আয়োজকরা জানান, হাওর অধ্যুষিত সুনামগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অতিরিক্ত তাপমাত্রা, মাটির ক্ষয়, জীববৈচিত্র্যের সংকটসহ পরিবেশগত নানা ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৃক্ষ মানুষের খাদ্য, কাঠ, ফল, ঔষধিসহ নানা প্রয়োজন মেটানোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎
‎বক্তারা বলেন, শুধু একটি নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ হবে না। বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, রাস্তার দুই পাশ, পতিত জমি, নদী ও খালপাড়সহ উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
‎
‎তারা আরও বলেন, সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের প্রকৃতি ও জীববৈচিত্র্য দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় স্বতন্ত্র। হাওর ও জলাভূমির পরিবেশ রক্ষার পাশাপাশি বসতবাড়ি, শহর ও গ্রামীণ এলাকায় পরিকল্পিত সবুজ বেষ্টনী গড়ে তোলা গেলে জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।
‎
‎বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলার মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়ার পাশাপাশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির চারা সম্পর্কে জানতে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী চারা সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
‎
‎আয়োজকরা মনে করেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের একার নয়; এ কাজে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত হতে হবে। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যা করলে সম্মিলিতভাবে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‎
‎বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, বর্তমান প্রজন্মের পরিবেশ সুরক্ষার উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে ১১৯ রানে ৭ উইকেট নেন হাসান।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। এতে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় কেন্ট। ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান।

দ্বিতীয় ইনিংসে স্যাম নর্থেস্টের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে করে কেন্ট। উস্টারশায়ারকে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে কেন্ট। ১৩২ রানের দারুণ ইনিংস খেলেন নর্থেস্ট।

জবাব দিতে নেমে অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরা সেঞ্চুরি সত্বেও ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। ১০৩ রানে অপরাজিত থাকেন ডি’অলিভেইরা। এই ইনিংসে ২০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নেন হাসান। এছাড়া কেন্টের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট মিলনেস ও কিথ ডাজন।

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকে প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান। বাংলাদেশের ৯ উইকেটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে আবারও কাউন্টিতে ফিরে বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে কেন্টের জয়ে অবদান রাখলেন ডান-হাতি হাসান।

এই জয়ে ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল কেন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে রকেটের ডিস্ট্রিবিউশন হাউজে ১৬জন বেকারের কর্মসংস্থান সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


নড়াইলে রকেটের ডিস্ট্রিবিউশন হাউজে ১৬জন বেকারের কর্মসংস্থান সৃষ্টি

নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় মুস্তারী কমপ্লেক্সে ফিতা ও কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রকেটের নড়াইল হাউজের ডিস্ট্রিবিউটর মোঃ ফয়সাল মুস্তারী, ডাচ-বাংলা ব্যাংক, যশোরের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (রকেট) মোঃ মিজানুর রহমান, ডাচ-বাংলা নড়াইল শাখা ব্যবস্থাপক মফিদুল হাসনাত, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ, ন্যাশনাল ব্যাংকের নড়াইল শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ, ব্যবস্থাপক (অপারেশন) খায়রুজ্জামান, রূপগঞ্জ জামে মসজিদের ইমাম আঃ কাদের, সমাজসেবক বি এম নজরুল ইসলাম, মহিদুর জমাদ্দার, মীর্জা গালিব সতেজসহ অনেকে।

বক্তারা বলেন, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকি সেবা রকেটের মাধ্যমে টাকা সহজে আদান-প্রদান করা হয়। প্রবাসীদের রেমিটেন্সসহ বিদ্যুৎবিল প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তি ও সামাজিক ভাতা ছাড়াও বিভিন্ন ধরণের সেবা পাওয়া যায়। তাই রকেটের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। সহজে দ্রæততম সময়ে হাতের মুঠোয় শহর ও গ্রাম-গঞ্জে রকেটের সেবা পাওয়া যায়।

এছাড়া নড়াইল ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধনের মধ্যদিয়ে এ জেলায় রকেটের সেবা আরও সহজতর হলো। এখানে ১৬জন বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। তাই সুষ্ঠু-সুন্দর ও সৎ উপায়ে ব্যবসার মাধ্যমে রকেটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সিলেট সীমান্তে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান সম্পন্ন করে। বিজিবি জানায়, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথকভাবে অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, প্রসাধনসামগ্রী, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করেছে।

এছাড়া, বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিনস প্যান্ট উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজুমল হক বলেন, "সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।" তিনি আরও জানান, "এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।" লে. কর্নেল হক উল্লেখ করেন যে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের আগে লিকুদ থেকে এরদানকে সরালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


নির্বাচনের আগে লিকুদ থেকে এরদানকে সরালেন নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গিলাদ এরদানকে লিকুদ পার্টি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এই তথ্য রাজনৈতিক বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু সপ্তাহান্তে লিকুদ আন্দোলনের মহাপরিচালক ডেভিড শারানকে নির্দেশ দেন এরদানকে দল থেকে বহিষ্কার করার জন্য। এর মাত্র কিছু দিন আগে, আসন্ন নেসেট নির্বাচনে তার স্বতন্ত্র দল ‘ইউনিটি’ নির্বাচনী বাধা অতিক্রম করতে পারবে না, এমন সিদ্ধান্তে দলটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিলেন এরদান।

রাজনৈতিক সূত্রগুলো নেতানিয়াহুর এই পদক্ষেপকে এরদানের প্রতি ‘চূড়ান্ত আঘাত’ হিসেবে চিহ্নিত করছে। জাতিসংঘে রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার পর ইসরায়েলে ফিরে আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছেন এরদান।

 

নেতানিয়াহু ইসরায়েলে ফেরার পর তাকে সরকারে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদে এরদানের সম্ভাব্য নিয়োগেও নেতানিয়াহু আপত্তি জানান। আসন্ন নির্বাচনে লিকুদের নেসেট প্রার্থী তালিকায় এরদানের জন্য কোনো আসন সংরক্ষণ করা হয়নি। এই কারণে তিনি ‘ইউনিটি’র নেতৃত্বে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেন।

 

কিন্তু এই উদ্যোগও দীর্ঘস্থায়ী হয়নি। নির্বাচনী বাধা অতিক্রমের সম্ভাবনা না থাকায়, সপ্তাহান্তে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একসময় লিকুদের প্রাথমিক নির্বাচনে জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত এরদান এবার দলেও ফিরতে পারছেন না। নেতানিয়াহুর নির্দেশে তাকে লিকুদ থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এরদানের প্রতি নেতানিয়াহুর ব্যক্তিগত ক্ষোভও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

কারণ, নেতানিয়াহুর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ার সময় এরদান দেশটির জননিরাপত্তামন্ত্রী ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%