বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৪ পি.এম
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে হ্রাস ঘটেছে। বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতির অনুযায়ী, ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার হয়েছে। প্রকৃত রিজার্ভের হিসাব মোট রিজার্ভ থেকে বিভিন্ন ধরনের দায়দেনা বাদ দিয়ে করা হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসের জন্য আকুর ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়েছে। এর পূর্ববর্তী দুই মাসে পরিশোধের পরিমাণ ছিল ১৩৯ কোটি ডলার। মূলত আমদানি বৃদ্ধির কারণে আকুর বিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর বৃহস্পতিবার এটি কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার তা কমে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আকু এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। সদস্য নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। তবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জরায়ুমুখের ক্যান্সারের প্রধান কারণ হলো Human Papillomavirus (HPV)-এর দীর্ঘস্থায়ী সংক্রমণ। এই ক্যান্সার প্রতিরোধে আজ ৫ ই নভেম্বর সকালে নওগাঁ জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ পুনাক, নারী পুলিশ সদস্য এবং পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করে।
ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর সহযোগিতায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি রাজশাহী মহোদয়ের সহধর্মিনী জনাব মিসেস শামীম আরা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ মহোদয়ের সহধর্মিনী মিজ্ মুর্শিদা হক মুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোসা আমিনা ফেরদৌস। গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনে পুলিশ সদস্য সহ পুলিশ পরিবারের ৮৬ জন নারী সদস্য জরায়ূ মুখ ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় সহ বক্তাগণ বলেন জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। অথচ সময়মতো HPV টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব।
HPV (Human Papillomavirus) ভ্যাকসিন মূলত জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের একটি বৈজ্ঞানিক ও কার্যকর উপায়।
অনুষ্ঠানের প্রেজেন্টেশনে সভাপতি ডা. মোসা আমিনা ফেরদৌস, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) বলেন বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য নওগাঁ জেলা পুলিশ এবং পুনাকে ধন্যবাদ জানান।
বুলবুল আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাতদের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পের এক সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র ডাকাত দলের তৎপরতার অভিযোগ রয়েছে। তাদের অপতৎপরতা নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি ওই পাহাড়ি এলাকায় নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দায়িত্ব পালন অথবা অভিযান পরিচালনার সময় সেনাসদস্যদের লক্ষ্য করে সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে এক সেনাসদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
তবে নিহত সেনাসদস্যের নাম-পরিচয়, পদবি, ঘটনার সুনির্দিষ্ট সময় এবং সংঘর্ষের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর পাহাড়ি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চরাঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৬১ জন সুবিধাভোগীর মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। বিনামূল্যে এ সহায়তা পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমি স্কুল মাঠে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। এর মধ্যে ৭৫ জনকে ২১টি করে মুরগি এবং ৮৬ জনকে ২৫টি করে হাঁস দেওয়া হয়। উপজেলার গোপালপুর ও টগরবন্দ চরাঞ্চলের নির্বাচিত অসহায় পরিবারগুলো এ সহায়তা পায়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, হাঁস-মুরগি পালনের মাধ্যমে অসহায় পরিবারগুলো নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধের মাধ্যমে হাঁস-মুরগি পালনকে আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।
হাঁস-মুরগি পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকজন সুবিধাভোগী বলেন, এ সহায়তা তাদের সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। হাঁস-মুরগিগুলো যত্নসহকারে লালন-পালন করে নিজেদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করবেন তারা।
সংশ্লিষ্টদের এমন উদ্যোগে চরাঞ্চলের অসহায় পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান। সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে তিনি ৪টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
দল-মত নির্বিশেষে নাচোল উপজেলার সকল স্তরের জনসাধারণকে ভেদাভেদ ভুলে এই মহতী উদ্যোগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
উদ্যোগসমূহ এক নজরে:
১. আইনি সহায়তা প্রদান ও পূর্ববর্তী সমাধান:আইনি জটিলতায় পড়া সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে অভিজ্ঞ আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, আদালতের বারান্দায় যাওয়ার আগেই উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
২. ডিজিটাল ভূমি পরিমাপ সেবা:
জমি-জমা সংক্রান্ত বিরোধ এড়াতে এবং সঠিক মাপজোখ নিশ্চিত করতে স্বল্পমূল্যে ও দ্রুততম সময়ে নিখুঁত ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩. মাদকমুক্ত তারুণ্য গঠনে বিশেষ পদক্ষেপ:
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর জীবনে পুনর্বাসিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
৪. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি:
জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে এলাকার তরুণদের নিয়ে একটি সক্রিয় রক্তদান দল গঠন করা হয়েছে। অল্প পরিসরে শুরু হওয়া এই রক্তদান কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
"আসুন, দল-মত নির্বিশেষে দলীয় সীমানা পেরিয়ে নাচোল উপজেলার প্রতিটি মানুষ একসাথে মিলে একটি সুন্দর ও সেবাভিত্তিক সমাজ গড়ে তুলি।" — আসগার হাসান
উদ্যোগগুলোর বিষয়ে বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে ইনশাআল্লাহ।
যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন:
📞 মোবাইল: ০১৭৪৪-৩৫৩০৩৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ