ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল


সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করেছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দর্শকদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

সাফের নির্ধারিত মেডিকেল চাহিদার আলোকে, জাতীয় স্টেডিয়ামে দেশি ও বিদেশি খেলোয়াড় এবং দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৮ জন হেলথকেয়ার প্রফেশনাল নিয়োজিত থাকবে।

এছাড়া, মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ ২টি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার (৫ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিতে এবং তার সভাপতিত্বে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগদান করবেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সেখানে তিনি হেফাজত আমিরের দোয়া গ্রহণ করবেন এবং মহাসম্মেলনে বক্তব্য রাখবেন।

মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আয়োজক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন শুক্রবার ফটিকছড়িতে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মাদরাসার সম্মেলনে অংশগ্রহণ ছাড়া অন্য কোনো কর্মসূচি নেই। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে বাবুনগর মাদরাসায় পৌঁছাবেন। সেখানে জুমার নামাজ আদায় শেষে মহাসম্মেলনে বক্তব্য দেবেন। মন্ত্রীদের আগমন উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে, মহাসম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশবরেণ্য আলেম-ওলামাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী এ মহাসম্মেলন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল আইডিয়াল কলোনিতে রাতভর জুয়ার আসর, উচ্ছেদে নামছে গণপূর্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


মতিঝিল আইডিয়াল কলোনিতে রাতভর জুয়ার আসর, উচ্ছেদে নামছে গণপূর্ত

রাজধানীর মতিঝিল সরকারি আইডিয়াল কলোনিতে অনুমোদনহীন স্থাপনা নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার এবং রাতভর টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের দাবি জানিয়েছেন, কারণ এতে আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে।

অভিযোগের মধ্যে রয়েছে, কলোনির ৯০ নম্বর ভবনের সামনে গাছপালার আড়ালে নির্মিত একটি টিনশেড স্থাপনায় সন্ধ্যার পর লোকজনের আনাগোনা বৃদ্ধি পায়। রাতভর সেখানে তাস, লুডু ও ক্যারম খেলার নামে অর্থ লেনদেন চলে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন টেবিলে বসে টাকা লেনদেন করছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। রাতভর লোকজনের আনাগোনা ও অর্থের লেনদেনের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, এমন কর্মকাণ্ডের ফলে কয়েকটি পরিবারে পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিরোধের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এফ এম আশ্রাফুল আউয়াল রানা জানিয়েছেন, ‘তিন দিন ধরে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৬০ শতাংশ স্থাপনা সরানো হয়েছে। আমরা গিয়ে অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করব।’

এদিকে, বাসিন্দারা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি কথিত জুয়ার আসর ও বিদ্যুৎ সংযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ব্লাড ব্যাংক ও ইউরোপজুড়ে কোল্ড স্টোরেজে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


ফ্রান্সে ব্লাড ব্যাংক ও ইউরোপজুড়ে কোল্ড স্টোরেজে সাইবার হামলা

ফ্রান্সের জাতীয় ব্লাড সার্ভিসসহ একাধিক দেশের সুপারমার্কেটের কোল্ড স্টোরেজ বা হিমায়ন ব্যবস্থা ইউরোপজুড়ে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা দূরবর্তী নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রক্তের সংরক্ষণাগার এবং সুপারমার্কেটের ফ্রিজগুলোর তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে বাড়ানোর চেষ্টা করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফরাসি ব্লাড এস্টাবলিশমেন্ট (ইএফএস)-এর তথ্য অনুযায়ী, গত সোমবার (নভেম্বর ২) দেশটির তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রেফ্রিজারেশন বা কুলিং সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটে। হ্যাকাররা রক্ত সংরক্ষণের কোল্ড চেম্বারগুলোর তাপমাত্রা বাড়ানোর পরিকল্পনা করলেও, অন-ডিউটি টেকনিশিয়ানদের সতর্কতায় এবং অ্যালার্ট বেজে ওঠায় দ্রুত রক্ত নিরাপদ রেফ্রিজারেটরে স্থানান্তরিত করা হয়। ফলে কোনো রক্ত বা ব্লাড প্রোডাক্ট নষ্ট হয়নি এবং এর স্বাস্থ্যগত কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

ফ্রান্সের পাশাপাশি একই সময়ে সুইডেন, বেলজিয়ামসহ অন্তত আটটি ইউরোপীয় দেশের সুপারমার্কেটগুলোতেও এই সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকারদের কার্যকলাপে ফ্রিজ ও কুলিং ইউনিটগুলোর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও হিমায়িত খাবার ফেলে দিতে বাধ্য হতে হয়। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ফ্রান্স ও এর আশেপাশের দেশগুলোতে একই কায়দায় সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক করার ঘটনা ঘটেছিল। তখন ডাচ সুপারমার্কেট চেইন ‘হোল্ড ডেলহােইজ’-এর বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনার মধ্যে সংযুক্ত অবকাঠামোর (connected infrastructure) এই দুর্বলতা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এই হামলার উৎস এবং নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রিমোট অ্যাক্সেস সিস্টেমগুলো সাময়িকভাবে অফলাইন বা নিষ্ক্রিয় করা হয়েছে। সূত্র: ফক্স বিজনেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভ আগামী ৭ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিজেপি দলটি এ কর্মসূচির ঘোষণা দেয়। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া বাতিলের দাবিতে তারা আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।

কোচিতে ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে এই বিক্ষোভ সমাবেশ রাজেন্দ্র ময়দানে অনুষ্ঠিত হবে। সিজেপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, আগামী ৭ নভেম্বর বিকেল ৪টায় কর্মসূচি শুরু হবে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন! এসআইআর বাতিল করুন! আমাদের সঙ্গে যোগ দিন—৭ নভেম্বর, বিকেল ৪টা, রাজেন্দ্র ময়দান, কোচি।’

বিক্ষোভে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অংশ নিতে দেখা যাবে। এছাড়া, দলের দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করার সময় দলের নেতাদের গ্রেফতার করা হয়েছিল। কোচির এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে জন্তর মন্তরে অনুমতি ছাড়া বিক্ষোভ করার চেষ্টা করার জন্য অভিজিৎ দীপকেসহ সিজেপির কিছু নেতাকে দিল্লি পুলিশ আটক করে। তাদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

পরে সরকার জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়। তবে এর প্রতিবাদে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নিষিদ্ধঘোষিত ওই এলাকায় প্রবেশ করে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ঘটনার জন্য তাদের গ্রেফতার করা হয়। এক সপ্তাহ কারাগারে থাকার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) কাছে তারা মুচলেকা দেন যে ভবিষ্যতে জন্তর মন্তর বিক্ষোভস্থল হিসেবে নিষিদ্ধ থাকা পর্যন্ত সেখানে আর কোনো কর্মসূচি আয়োজন করবেন না।

এর আগে, গত মাসে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এই ঘটনায় তাকেও গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে শর্তসাপেক্ষে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। জামিনের অন্যতম শর্ত ছিল, পরবর্তী এক বছর তার পক্ষ থেকে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।

গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে দলটি অংশ নেয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%