প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভ আগামী ৭ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিজেপি দলটি এ কর্মসূচির ঘোষণা দেয়। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া বাতিলের দাবিতে তারা আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।
কোচিতে ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে এই বিক্ষোভ সমাবেশ রাজেন্দ্র ময়দানে অনুষ্ঠিত হবে। সিজেপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, আগামী ৭ নভেম্বর বিকেল ৪টায় কর্মসূচি শুরু হবে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন! এসআইআর বাতিল করুন! আমাদের সঙ্গে যোগ দিন—৭ নভেম্বর, বিকেল ৪টা, রাজেন্দ্র ময়দান, কোচি।’
বিক্ষোভে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অংশ নিতে দেখা যাবে। এছাড়া, দলের দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করার সময় দলের নেতাদের গ্রেফতার করা হয়েছিল। কোচির এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত মাসে জন্তর মন্তরে অনুমতি ছাড়া বিক্ষোভ করার চেষ্টা করার জন্য অভিজিৎ দীপকেসহ সিজেপির কিছু নেতাকে দিল্লি পুলিশ আটক করে। তাদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।
পরে সরকার জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়। তবে এর প্রতিবাদে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নিষিদ্ধঘোষিত ওই এলাকায় প্রবেশ করে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ঘটনার জন্য তাদের গ্রেফতার করা হয়। এক সপ্তাহ কারাগারে থাকার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) কাছে তারা মুচলেকা দেন যে ভবিষ্যতে জন্তর মন্তর বিক্ষোভস্থল হিসেবে নিষিদ্ধ থাকা পর্যন্ত সেখানে আর কোনো কর্মসূচি আয়োজন করবেন না।
এর আগে, গত মাসে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এই ঘটনায় তাকেও গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে শর্তসাপেক্ষে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। জামিনের অন্যতম শর্ত ছিল, পরবর্তী এক বছর তার পক্ষ থেকে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।
গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে দলটি অংশ নেয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন