মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান। সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে তিনি ৪টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
দল-মত নির্বিশেষে নাচোল উপজেলার সকল স্তরের জনসাধারণকে ভেদাভেদ ভুলে এই মহতী উদ্যোগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
উদ্যোগসমূহ এক নজরে:
১. আইনি সহায়তা প্রদান ও পূর্ববর্তী সমাধান:আইনি জটিলতায় পড়া সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে অভিজ্ঞ আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, আদালতের বারান্দায় যাওয়ার আগেই উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
২. ডিজিটাল ভূমি পরিমাপ সেবা:
জমি-জমা সংক্রান্ত বিরোধ এড়াতে এবং সঠিক মাপজোখ নিশ্চিত করতে স্বল্পমূল্যে ও দ্রুততম সময়ে নিখুঁত ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩. মাদকমুক্ত তারুণ্য গঠনে বিশেষ পদক্ষেপ:
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর জীবনে পুনর্বাসিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
৪. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি:
জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে এলাকার তরুণদের নিয়ে একটি সক্রিয় রক্তদান দল গঠন করা হয়েছে। অল্প পরিসরে শুরু হওয়া এই রক্তদান কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
"আসুন, দল-মত নির্বিশেষে দলীয় সীমানা পেরিয়ে নাচোল উপজেলার প্রতিটি মানুষ একসাথে মিলে একটি সুন্দর ও সেবাভিত্তিক সমাজ গড়ে তুলি।" — আসগার হাসান
উদ্যোগগুলোর বিষয়ে বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে ইনশাআল্লাহ।
যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন:
📞 মোবাইল: ০১৭৪৪-৩৫৩০৩৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ