ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল


বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশের বন্যাকবলিত ১১ জেলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের নানা জেলা বন্যাকবলিত হয়েছে। এর ফলে যোগাযোগ, অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে যাতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত হয়। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেই লক্ষ্যেই পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকে অতিরিক্ত মেডিকেল টিমও পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এক হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় রাতেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাসামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। একই সঙ্গে বন্যাকবলিত ১১টি জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠে দায়িত্ব পালনের নির্দেশনার কথাও তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১১টি জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষত গর্ভবতী নারীদের, শিশুদের এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

সাপে কাটার ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী জানান, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আগেই সতর্কতা জানিয়েছে। জনগণের কাছে ওঝা যাওয়ার পরিবর্তে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান করা হয়েছে। বন্যার প্রথম রাতেই পাঁচজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং সবাই সুস্থ আছেন। এখন পর্যন্ত মোট ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ তুলে বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সংশোধনের জন্য পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শন করে পরিস্থিতি সন্তোষজনক মনে করলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী মত প্রকাশ করেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যাকবলিত এলাকায় বিভিন্ন হাসপাতালে সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন এবং সবাই বর্তমানে সুস্থ আছেন। বর্তমানে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে, যেখানে জেলা পর্যায়ে ২১ হাজার ভায়াল সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে। ফলে অ্যান্টিভেনম সংকটের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ডায়রিয়া, কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলায় পর্যাপ্ত ওআরএস, স্যালাইন, ওষুধ এবং বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে রোগীদের দ্রুত উন্নত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: এনায়েতুল্লাহ আব্বাসী: ‘সাংবাদিকদের পেটানো দরকার’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার ১৬২৬৩ নম্বর এবং স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগের পরিস্থিতি নিবিড়ভাবে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি কর্তৃক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বিজিবি কর্তৃক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১৩ জুড়ে) দুপুরে পাথরের চর এলাকার ৩০টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙন কবলিত এলাকার মানুষ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ত্রাণ সহায়তার জন্য।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অন্যতম অঙ্গ।

তিনি জানান, দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান প্রবাসীর স্বর্ণ লুটের ঘটনায় সাড়ে ৮ ভরি অলংকারসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


জাপান প্রবাসীর স্বর্ণ লুটের ঘটনায় সাড়ে ৮ ভরি অলংকারসহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপানপ্রবাসী এক পরিবারের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ এবং অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

 

পুলিশ সুপার উল্লেখ করেন, গত ৮ জুলাই জাপানপ্রবাসী এক ব্যক্তি পরিবার নিয়ে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

 

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরো জানান, এ মামলার আরো এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্যারিসে বৈঠকে ইউক্রেনের মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্যারিসে বৈঠকে ইউক্রেনের মিত্ররা

 ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে সোমবার প্যারিসে বৈঠকে মিলিত হচ্ছেন দেশটির মিত্ররা। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশগ্রহণ করবেন।

বার্তা সংস্থা এএফপি’র বিবৃতি অনুযায়ী, শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ‘ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ দেশের জোট’-এ অনুষ্ঠিত এই সম্মেলনে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা, যুদ্ধবিরতির আহ্বান জানানো এবং নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।’

রাশিয়ার প্রবল আগ্রাসনের পর ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই জোট গঠিত হয়েছিল। ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে’র একদিন আগে সংগঠিত এই সম্মেলনে অন্তত ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। জেলেনস্কি এবং অন্যান্য নেতারা ১৪ জুলাই প্যারিসের শঁজেলিজে সড়কে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজেও অংশগ্রহণ করবেন। এবারের কুচকাওয়াজে ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় মন্তব্য করেছে, এই সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আটলান্টিক পারের দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা নতুন করে জোর দেওয়া হচ্ছে এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তনও নজরে আসছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একজন উপদেষ্টা জানিয়েছেন, সোমবারের বৈঠক এই অগ্রগতিকে আরও বলিষ্ঠ করবে। এর মাধ্যমে ইউক্রেনের সমর্থক দেশগুলো তাদের দৃঢ় সমর্থন প্রদর্শন করতে চায়, যাতে বোঝা যায় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো ক্লান্তির লক্ষণ নেই। রাশিয়াও যেন কোন দুর্বলতার সুযোগ নিতে না পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও মস্কো এবং কিয়েভ—দুইপক্ষের সমালোচনা করেছেন। তবে চলতি বছরের জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন এবং এ সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে আরও বেশি সহায়তা প্রদানের ইঙ্গিত প্রদান করেছেন।

এদিকে, রাশিয়ার জ্বালানি ক্রয়ের সাথে জড়িত দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় একটি আইন প্রণয়নের উদ্যোগ চলমান রয়েছে, যা মস্কোর ওপর আরও কঠোর চাপ তৈরির সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু ঘটে।

সোমবার (১৩ জুলাই) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে বৃষ্টির সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির মোল্লা ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় সাব্বির তার দুই বন্ধু নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নিয়েছিল। হঠাৎ গাছের পাশে বজ্রপাত হলে তিনজনই ছিটকে পড়ে যায়। এই পরিস্থিতিতে সাব্বির গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাব্বিরের সঙ্গে থাকা অপর দুই বন্ধু অক্ষত রয়েছেন এবং তারা সুস্থ আছেন।

এই ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম এখন প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%