ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার


রাজশাহীতে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীকে থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫।

বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে মহানগরীর  কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০৩টি ককটেল উদ্ধার করা হয়।

বুধবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়,  উদ্ধারকৃত ককটেলগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। তাঁর সফর শেষে বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, রাত ১১টার মধ্যে ইউসুফ আলীকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে তিনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে রাজশাহী ত্যাগ করেন।

এর মধ্যে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিমানবন্দরে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলানোর সময় বিভাগীয় কমিশনারকে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনি অন্য হাত দিয়ে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন বলে ভিডিও দেখে ধারণা করা হচ্ছে। পরে প্রধানমন্ত্রী তাঁকে লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন।

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগীয় কমিশনারের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। 

বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী ফেসবুকে লেখেন, প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!

তবে বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের সরকারি প্রজ্ঞাপনে ভিডিওতে দেখা ঘটনার কোনো উল্লেখ নেই। ফলে ভিডিওর ঘটনা এবং প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউসুফ আলীর সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাজশাহীর তৎকালীন বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই দিনে ইউসুফ আলীকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাসের মাথায় তাঁকেও প্রত্যাহার করা হলো।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আলিফ হত্যা: ৫ দিন পর শুটার শামীমের ভাগনে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


সাংবাদিক আলিফ হত্যা: ৫ দিন পর শুটার শামীমের ভাগনে গ্রেপ্তার

 নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি আইপি টেলিভিশন ‘রুপসী বাংলা’র স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-১৪-এর অধিনায়কের পক্ষে সংস্থাটির মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে। তিনি দুর্গাপুরের একাধিক হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত শুটার শামীমের ভাগনে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিহত সাংবাদিক আলিফ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি নেত্রকোনার সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি মনোহারি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন আলিফ। রাত পৌনে ৮টার দিকে পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিফকে উদ্ধার করেন। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পরদিন ১৬ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের পরপরই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪। এ সময় ঘটনাস্থল-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৪-এর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আশিকুর রহমান প্রাঙ্গনের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল।

গ্রেপ্তারের পর আশিকুর রহমান প্রাঙ্গনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তবে হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তির সুনির্দিষ্ট ভূমিকা এবং অন্য জড়িতদের বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার থেকে বিমানের রিয়াদ রুট চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


রোববার থেকে বিমানের রিয়াদ রুট চালু

সৌদি আরবের বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া, দাম্মামগামী ফ্লাইটগুলোও বুধবার (২১ অক্টোবর) থেকে পুনরায় চালু করা হয়েছে।

জেদ্দাগামী ফ্লাইটগুলো ২২ অক্টোবর থেকে চলতে শুরু করবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি অঞ্চলে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, আরও দুইজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

এই ঘটনা ঘটে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘একটি পর্যটকদল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ের স্রোতে তারা ভেসে যায়। এ সময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%