০৪:২৯ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপানপ্রবাসী এক পরিবারের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ এবং অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।
আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ
পুলিশ সুপার উল্লেখ করেন, গত ৮ জুলাই জাপানপ্রবাসী এক ব্যক্তি পরিবার নিয়ে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: হারানো বিজ্ঞপ্তি দুমকিতে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের আকুতি
তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এ মামলার আরো এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও সংসদ সদস্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন