প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিদ্ধিরগঞ্জের প্রতিনিধি থেকে প্রকাশিত হয়েছে ১৩ জুলাই, ২০২৬ তারিখে, দুপুর ১৫:৩৯ এ।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আলেককে (৫০) কালু হাজীর রোড থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৩ জুলাই) সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় অবস্থিত কালু হাজীর রোডের আলেকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মামলার সূত্র হিসেবে জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রলোচনামূলক ওই মামলার এজাহারে আলেক ৩৫ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। এদিকে, আলেক আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কনিষ্ঠপুত্র জ্যোতির সহযোগী হিসেবে পরিচিত ও তার শেল্টারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। কিন্তু, আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও আলেকের অপকর্ম থামেনি।
আলেকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। এলাকাবাসীরা দাবি করেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় তিনি এলাকায় একক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের জমি ও বাড়িঘর জোরপূর্বক দখল, মাদক কারবার নিয়ন্ত্রণ, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পরে আলেকের অবৈধ অর্থের প্রভাবে কথিত বিএনপি নেতাদের শেল্টারে তার অপকর্ম চলছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওলিউল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জ থানার কালু হাজীর রোড থেকে আসামি আলেককে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিদের নিয়মিত গ্রেপ্তারি অভিযানের অংশ হিসেবে আলেককে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন