ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় বিরুনীয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মোর্শেদ আলমের পক্ষ থেকে আর্থিক সহায়তা


ভালুকায় বিরুনীয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মোর্শেদ আলমের পক্ষ থেকে আর্থিক সহায়তা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তাঁর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা,ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদল নেতা মো. টিপু সরকার।

এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।পাশাপাশি পূজা উদ্‌যাপনের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে আনন্দ,উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ তৈরি হয়। উৎসবের এ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপে সহায়তা প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়।
আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এ সময় মো. টিপু সরকার বলেন,শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ ও সৌহার্দ্য সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করবেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন,আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয় এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পক্ষ থেকে বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান ও খোঁজখবর নেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ।

আরও পড়ুন: সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও সংসদ সদস্য
‎শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব ও স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া এবং হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন।
‎
‎ওয়াদিয়া শাবাব বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য উৎসব। পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। উৎসবের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
‎
‎এদিকে রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহীদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য বিভিন্ন মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
‎
‎পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার সরকার,উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার,শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বণিক, হোসেনপুর পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক তাপস, জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সজীব চন্দ্র মোদক এবং শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো বিজ্ঞপ্তি দুমকিতে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


হারানো বিজ্ঞপ্তি   দুমকিতে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের আকুতি

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ছেলে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ছেলেটিকে খুঁজে পেতে সহযোগিতার জন্য আমরা এই সংবাদটি প্রকাশ করছি। কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে, জরুরি ভিত্তিতে নিচে উল্লেখিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আপনাদের সামান্য সহযোগিতায় ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হতে পারে। তাই সংবাদটি শেয়ার করে ছেলেটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

 

📞 যোগাযোগ: [01745972630]

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার কঁচা নদীর পাঙ্গাসিয়া এলাকায় এ অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়েছে।
উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জালগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,
"মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বর্তমান প্রজনন মৌসুমে একটি মা ইলিশও যদি ডিম ছাড়ার সুযোগ পায়, তবে তা ভবিষ্যতে আমাদের ইলিশের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারে মেতে ওঠে। আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান পুরো প্রজনন মৌসুমজুড়ে কঠোরভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বী এবং সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।’

বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষের আত্মা অসাম্প্রদায়িক। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে- এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এ সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব। যেকোনো মূল্যে তা অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সাম্য, ন্যায়, গণতান্ত্রিক ও মানবিক মর্যাদা-ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণই আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। মানচিত্র দেখুন,

রাষ্ট্রপতি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান- আমরা সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে।‌ এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও জানান, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন- তা গ্রহণযোগ্য নয়। আর এসব বিষয় নিশ্চিত করতে ও সমন্বয়ের সুবিধার্থে একটি জাতীয় কমিটি গঠন করা হলে কাজটি করা সহজ হতো বলে তিনি মনে করেন।

সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হয়। এসব অপচেষ্টার বিরুদ্ধে আমাদের দৃঢ় ও আপোশহীন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘মনে রাখবেন, এই দেশ আমাদের সবার। সবাই মিলে দেশকে গড়তে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে দেয়া যাবে না। আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’

বিজয়া দশমীর এই মাহেন্দ্রক্ষণে হিন্দু সম্প্রদায়সহ সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, শারদীয় উৎসবের আনন্দ ও শুভবোধ সবার জীবনে মঙ্গল বয়ে আনুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%