০৪:১০ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে লাইজু মিয়া (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু মিয়া কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলের কাছে পড়ে থাকা মরদেহটি দেখতে পায়। এরপর বিষয়টি জানার পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক নিশ্চিত করেন যে, মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন