ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উৎসে কর কর্তন তদারকি জোরদারের নির্দেশ, কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক এনবিআর


উৎসে কর কর্তন তদারকি জোরদারের নির্দেশ, কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের বিভিন্ন স্থানে উৎসে কর কর্তন (টিডিএস) মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। এই লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে এ বছর আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারায় কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে।

রোববার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এনবিআরের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী, কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দফতরে বিনা বাধায় প্রবেশ এবং সরেজমিনে পরিদর্শন করার ক্ষেত্রে অধিকার রাখেন। প্রয়োজনে প্রতিষ্ঠানটির হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা করতে পারেন অথবা তলব করতে পারেন।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

এছাড়া, প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে তথ্যে প্রবেশ করার অধিকারও রয়েছে কর কর্মকর্তাদের। উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা এবং নির্ধারিত হেফাজতে রাখা সম্ভব হবে।

এনবিআর জানিয়েছে, যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিল মোহর ব্যবহার করা যাবে। এনবিআর সতর্ক করেছে, রাজস্ব আহরণ কার্যক্রমে বাধা সৃষ্টি করা বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

করদাতাদের সঠিক আইনি ধারা এবং আয়কর জমা করার সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখ করে এ-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ১৪৭ ধারা প্রয়োগ নিয়ে যদি কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকে, তাহলে এনবিআরের ১৪৭ ধারা-সংক্রান্ত কমিটির সদস্য সচিবের কাছে ই-মেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

আমেরিকা এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত বৃদ্ধির উদ্বেগের কারণে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। একটি বিবৃতিতে বলা হয়, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে।

এই কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকানদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য নিয়মিত খবরের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে। সেই সাথে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরো উল্লেখ করা হয়েছে যে, এই আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে।

এছাড়া যেকোনো সময় ফ্লাইট বাতিল এবং পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের, তাদের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে পারে।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ১৪-দফা সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর থেকে এই উত্তেজনার সূত্রপাত ঘটে। ওই সমঝোতার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার শত্রুতাকে দূর করা, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকে নতুন সংঘাত শুরু হয়। ফলস্বরূপ, মার্কিন বাহিনী ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এর প্রতিশোধ হিসাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্য সংঘাতে বিপর্যস্ত বৈশ্বিক সার বাণিজ্য, চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ এম


মধ্যপ্রাচ্য সংঘাতে বিপর্যস্ত বৈশ্বিক সার বাণিজ্য,  চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশগুলো

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক সার বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন বিশ্লেষণে দেখা গেছে যে, সংঘাতের প্রভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া এবং ডিএপি সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে, নেপাল, শ্রীলঙ্কাসহ বিশ্বের অন্তত ১৮টি দেশ গুরুতর আমদানি ঝুঁকিতে পড়েছে।

শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যের জন্যও হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই নৌপথে সার পরিবহন কার্যত থমকে যায়। এর ফলস্বরূপ বৈশ্বিক সার সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি জুন পর্যন্ত অব্যাহত ছিল। জুলাইয়ের শুরুতে কিছু চালান চলাচল শুরু হলেও তা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এর প্রভাব স্পষ্টভাবে আন্তর্জাতিক সারের বাজারে পড়েছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে প্রতি টন ইউরিয়ার দাম ছিল প্রায় ৪০০ ডলার। কিন্তু এপ্রিল মাসে সেটি দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়ায় ৮৫০ ডলারে। যদিও জুনে কিছুটা কমে প্রতি টন ইউরিয়ার দাম ৪৫৩ ডলারে পৌঁছায়। অন্যদিকে, ডিএপি বা ডাই-অ্যামোনিয়াম ফসফেট সারের দাম প্রতি টনে ৫৮০ ডলার থেকে বেড়ে ৭৭০ ডলারে পৌছায়।

ডব্লিউটিও জানিয়েছে, বিশ্বের মোট নাইট্রোজেনভিত্তিক সার রফতানির মধ্যে ২৪ দশমিক ৮ শতাংশ এবং ফসফেট সার রফতানির ১১ দশমিক ৪ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। আর এসব সারের সবচেয়ে বড় ক্রেতা হলো এশিয়া। বিশ্বের নাইট্রোজেনভিত্তিক সারের ৪০ শতাংশ এবং ফসফেট সারের ৪৮ শতাংশই এশিয়ার দেশগুলো আমদানি করে। এর মধ্যে ভারতের মোট নাইট্রোজেনভিত্তিক সার আমদানির প্রায় দুই-তৃতীয়াংশ এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক সরবরাহ আসে এই অঞ্চল থেকে।

ডব্লিউটিও’র বিশ্লেষণ অনুসারে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা ৮১টি দেশের মধ্যে ১৮টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকার মধ্যে নেপাল ও শ্রীলঙ্কাও অন্তর্ভুক্ত।

বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা হলো, সার সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটালে কৃষি উৎপাদন কমে যেতে পারে। এর ফলে খাদ্যপণ্যের দামেও প্রভাব পড়বে, পাশাপাশি বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম দিনে মার্কিন হামলা চলছেই, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ এম


অষ্টম দিনে মার্কিন হামলা চলছেই, ইরানে একের পর এক বিস্ফোরণ

মার্কিন সামরিক বাহিনী টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্বপূর্ণ অঞ্চলকে লক্ষ্যবস্তু করে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলসহ বিভিন্ন স্থানে একের পর এক বিকট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে যে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশের শাদেগান শহরের নিকটবর্তী একটি কৌশলগত স্থানে মার্কিন যুদ্ধবিমান একটি নিখুঁত হামলা চালিয়েছে। এ ঘটনার কিছু সময় পরে, স্থানীয় জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ তারা করে যাচ্ছেন।

এদিকে পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশদ্বারে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশমের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। দ্বীপে অবস্থানরত একজন সংবাদদাতার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের সময় কেশম দ্বীপের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের শব্দ এসে উপস্থিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্বীপের বেশ কয়েকটি সামরিক স্থাপনার উপর এই হামলা চালানো হয়েছে। তবে দ্বীপে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেননি।

এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশে গভীর রাতে বেশ কয়েকটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরে, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। তবে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ পরে জানায়, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের চূড়ান্ত প্রমাণ তারা এখনো পাননি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভাঙন ঘটার পর থেকে গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে এই দুই দেশের সংঘাত চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ অবরোধ নিয়ে দুই পক্ষের এই মরণপণ লড়াই পুরো বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি করেছে, আন্তর্জাতিক নৌপথে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলতে থাকবে। অন্যদিকে, ইরানও যেকোনো মূল্যে দেশটির সার্বভৌমত্ব সুরক্ষা এবং মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারির কথা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%