ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগে ইনফিনিটি সার্ভেকে শোকজ


পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগে ইনফিনিটি সার্ভেকে শোকজ

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই সরবরাহের উদ্দেশ্যে বই ছাপা ও বাঁধাইয়ের কার্যক্রম দ্রুতগতিতে চলছে। কিছু অসাধু ছাপাখানা কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিম্নমানের কাগজে বই ছাপানোর মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে।

পাঠ্যপুস্তক বোর্ড যে প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ করেছে, তারা নিজেই ছাপাখানার কাছ থেকে ঘুস গ্রহণ করে নিম্নমানের কাগজে বই ছাপানোর অনুমোদন প্রদান করছে।

তদারককারী প্রতিষ্ঠান দুটি হলো- ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডি এবং ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডি। ইনফিনিটি প্রাথমিক স্তরের বইয়ের মান যাচাইয়ের দায়িত্বে রয়েছে এবং ইনডিপেনডেন্ট মাধ্যমিক ও ইবতেদায়ির বইয়ের মান পরীক্ষা করছে।

আরও পড়ুন: বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

এদিকে, ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে নিম্নমানের কাগজে বই ছাপানোর অনুমোদন দেওয়ার কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শোকজ নোটিশ প্রদান করেছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক স্তরের প্রায় ৯ কোটি পাঠ্যবইয়ের কাগজ, বাঁধাই এবং কাটিংসহ সার্বিক মান পরীক্ষা করছে।

সম্প্রতি এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌসের সই করা শোকজ নোটিশটি প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে তিন কর্মদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধিদল গত ৩০ আগস্ট ঢাকার আমুলিয়ায় সরকার প্রেস পরিদর্শনকালে প্রাক-প্রাথমিক শ্রেণির বই মুদ্রণের পাশাপাশি নিষিদ্ধ বিভিন্ন শ্রেণির নোট ও গাইড ছাপানোর কাজ চলমান দেখতে পায়। সেখানে বিভিন্ন মানের কাগজ (নিউজ প্রিন্টসহ) বিশৃঙ্খলভাবে স্তূপীকৃত ছিল। স্পেসিফিকেশন অনুযায়ী প্রি-প্রাইমারি বই মুদ্রণের জন্য যে মানের কাগজ ব্যবহার করার কথা, বাস্তবে তার চেয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এতে আরও বলা হয়, ছাপানো ফর্মা দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করেও কাগজের জিএসএম ৭২, ৭৬, ৭৭, ৭৯, ৮১ এবং ৮২ পর্যন্ত পাওয়া গেছে। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যায়িত অব্যবহৃত নতুন কাগজের রোল পরীক্ষা করেও জিএসএমের মানে তারতম্য পাওয়া গেছে। আপনার পিডিআই প্রতিনিধি উপস্থিত থাকলেও তার দায়িত্বপালনে শিথিলতা দৃশ্যমান রয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ

‘এমতাবস্থায়, আপনার প্রতিষ্ঠান কর্তৃক দায়িত্বে অবহেলা চুক্তির শর্তভঙ্গের দায় মনিটরিং প্রতিনিধির নিষ্ক্রয়তা পাওয়া গেলে দরপত্র দলিল ও পিপিআর-২০২৫ এর শর্ত মোতাবেক কার্যাদেশ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিত আকারে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনির বলেন, ‘আমি কোনো শোকজের চিঠি পাইনি। হয়তো অফিসের লোকজন শোকজ পেয়ে জবাব দিয়েছে। আমি বিষয়টি জানি না। সরকার প্রেসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় চিঠি দেওয়ার আগে আমিই এনসিটিবির সদস্যকে চিঠি দিয়ে জানিয়েছি।’

তবে এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌস এবং আরও দুজন কর্মকর্তা ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে শোকজ করার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন: সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি উড়ানোয় তিন ফিলিস্তিনপন্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি উড়ানোয় তিন ফিলিস্তিনপন্থী আটক

গাজার শিশুদের প্রতি সমর্থন জানিয়ে ঘুড়ি উড়ানোর একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তিন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এছাড়া, এক নারী স্বেচ্ছাসেবীকে পরোয়ানা ছাড়াই দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে গৃহবন্দী রেখে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের বিরুদ্ধে। এই তথ্যটি ‘ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি উইথ ফিলিস্তিন’ (আইপিএসপি) একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের কিছু সক্রিয়কর্মী গাজার শিশুদের সমর্থনে আয়োজিত আন্তর্জাতিক কর্মসূচি ‘গ্লোবাল গাজা কাইট উইকএন্ড’-এ অংশগ্রহণ করেছিলেন।

আইপিএসপি অভিযোগ করেছে, প্রথমে সাধারণ পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হর্ষদা নামের এক নারী স্বেচ্ছাসেবীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখেন। পরে পোশাকধারী পুলিশ এসে কোনো ধরনের পরোয়ানা, লিখিত নোটিশ বা আইনি কাগজপত্র ছাড়াই তার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্রও বাজেয়াপ্ত করে পুলিশ।

সংগঠনটি জানিয়েছে, ঘুড়ি উড়ানোর কর্মসূচিতে অংশ নেওয়া অন্য দুই স্বেচ্ছাসেবীকেও পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। রাত ২টা ১৫ মিনিটে দেওয়া এক আপডেট বার্তায় আইপিএসপি জানায়, অভিযান শুরু হওয়ার ৯ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ সদস্যরা হর্ষদার বাড়িতে অবস্থান করছিলেন।

আইপিএসপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার ওপর চরম আঘাত এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের লঙ্ঘন। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "একটি শিশুর ঘুড়ি উড়ানো যদি ইসরায়েলি রাষ্ট্রের জন্য হুমকি হয়, তবে গাজার শিশুদের পাশে দাঁড়িয়ে ভারতীয় তরুণদের ঘুড়ি উড়ানোও কি ভারতীয় রাষ্ট্রের জন্য হুমকি?"

নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে সংগঠনটি অভিযোগ করে, ব্রিকস সম্মেলনে ভারত সরকার মুখে ফিলিস্তিনের স্বাধীনতার কথা বললেও বাস্তবে দেশের ভেতরের ফিলিস্তিনপন্থী কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুখে মানবিক উদ্বেগের কথা বললেও ভারতের প্রকৃত অবস্থান ইসরায়েল ও আমেরিকার পাশেই রয়েছে বলে তারা দাবি করে।

পুলিশি হয়রানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আইপিএসপি আরও জানায়, "ভয় দেখিয়ে দমানোর এই চেষ্টা আমাদের ঐক্যকে আরও মজবুত করবে। মুম্বাই পুলিশের বোঝা উচিত—রাষ্ট্রের দমনপীড়ন যতই বাড়বে, আমাদের প্রতিরোধ তত শক্তিশালী হবে।" পুলিশের এই বেআইনি আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন কণ্ঠস্বর ও সাংবাদিকদের প্রতি পুলিশের এমন "ডাইনি শিকার" বা হয়রানি বন্ধে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব প্রবৃদ্ধি চরম ঝুঁকিতে: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বিশ্ব প্রবৃদ্ধি চরম ঝুঁকিতে: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্ব বাণিজ্য গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় বিঘ্নের সম্মুখীন হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট জটিলতার কারণে বিশ্বজুড়ে খাদ্য ও সারের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক দ্বারা উল্লেখ করা হয়েছে।

জেনেভায় ডব্লিউটিও-র ‘পাবলিক ফোরাম’-এর ফাঁকে আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এনগোজি ওকোনজো-ইওয়েলা জানান, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা এখনও যথেষ্ট স্থিতিস্থাপক রয়েছে; তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ১৬৬টি সদস্য দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিক চাপ সত্ত্বেও, এ বছর পণ্য বাণিজ্যে অপ্রত্যাশিতভাবে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং বিশ্ব বাণিজ্যের ৭২ শতাংশই ডব্লিউটিও-র নিয়মকানুন মেনে পরিচালিত হচ্ছে।

সারা বছরের জন্য পণ্য বাণিজ্যে প্রবৃদ্ধির প্রাথমিক পূর্বাভাস ছিল ১.৯ শতাংশ, কিন্তু বছরের প্রথম প্রান্তিকে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি সেই প্রত্যাশাকে অতিক্রম করেছে। তিনি জানান, এই গতিশীলতার একটি বড় অংশ এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাণিজ্যের ব্যাপক প্রসারের কারণে; এর পেছনে রয়েছে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর ও চিপ সরবরাহের ক্ষেত্রে স্বল্প বা শূন্য শুল্কের চুক্তিগুলো।

তিনি এই প্রবণতার স্থায়িত্ব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এই রমরমা বাণিজ্যের অর্থনৈতিক সুফল মূলত উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত হয়ে আছে, যা বিশ্ব বাজারের অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি নিয়ে উদ্বেগের সৃষ্টি করছে। ওকোনজো-ইওয়েলা বলেন, হরমুজ প্রণালীতে সৃষ্ট বিঘ্নের ফলে যে ধাক্কা লেগেছে, তা থেকে জাতীয় মজুত ভাণ্ডার সাময়িকভাবে বাজারকে রক্ষা করেছে; তবে এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘস্থায়ী অবরোধ কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বাড়িয়ে দেবে।

ডব্লিউটিও-র পূর্ববর্তী হিসাব অনুযায়ী, অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছালে তা সামগ্রিক বাণিজ্য প্রবৃদ্ধিকে ০.৫ পয়েন্ট কমিয়ে দিতে পারে—অথচ বর্তমানে তেলের দাম সেই সীমা ছাড়িয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো বিকল্প পথে জাহাজ চালিয়ে বাণিজ্যের পরিমাণ বজায় রাখার চেষ্টা করছে। তবে ওকোনজো-ইওয়েলা সতর্ক করে বলেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফলে পরিবহন খরচ বা প্রিমিয়াম অনেক বেড়ে যাচ্ছে, যা বর্তমান সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে।

ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বা 'চোকপয়েন্ট'-এ কোনো বিপর্যয় ঘটলে তা থেকে অর্থনীতিকে রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার জরুরি পরিকল্পনা তৈরি করছে। পাশাপাশি, সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে একবিংশ শতাব্দীর উপযোগী করে বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন ঢেলে সাজানোর বিষয়ে ডব্লিউটিও-র অভ্যন্তরীণ আলোচনা আরও জোরদার হয়েছে। তিনি উল্লেখ করেন যে, সুষম বৈশ্বিক উন্নয়নের জন্য সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বর্তমান কাঠামোটি প্রায়শই উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

ওকোনজো-ইওয়েলা উন্নয়নশীল দেশগুলোকে আধুনিক নীতিমালা প্রণয়নে সহায়তার আহ্বান জানান যাতে তারা অর্থনৈতিক সুযোগগুলো কাজে লাগাতে পারে; একইসাথে, প্রস্তাবিত সংস্কারগুলোর লক্ষ্য হলো অকার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোর সংশোধন এবং এই দেশগুলোকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করা।

বিশ্ব বাণিজ্য সংস্থার ‘পাবলিক ফোরাম’-এর অংশ হিসেবে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে যে, বহুপাক্ষিক সহযোগিতার বিপর্যয় এবং বিধিবিধান আধুনিকীকরণে ব্যর্থতার ফলে ২০৫০ সালের মধ্যে সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ১০ শতাংশ পর্যন্ত হারিয়ে যেতে পারে। সূত্র : ডন অনলাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোজা জানিয়ে দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তা কোনো বাইরের দেশের চাওয়া বা নির্দেশে তৈরি হতে পারে না।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। বিশ্বরাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আফসোস করে বলেন, যখন বড় বড় শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থের জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন নিয়ম-কানুনের কোনো মূল্য থাকে না। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যদি এসব অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে মানুষ তাদের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস হারাবে।

আরাগচি মনে করেন, পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করতে বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে পারস্পরিক আলোচনার গুরুত্ব বেশি। তিনি যুদ্ধের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং তা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যুদ্ধের খরচ চালাতে সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হয়, কিন্তু সবচেয়ে বড় মাশুল দিতে হয় সাধারণ জীবন দিয়ে। মানুষ নিজের জীবন, রক্ত, ঘরবাড়ি ও ভবিষ্যৎ হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

নিরাপত্তার আসল সমাধান কোথায়, তা ব্যাখ্যা করতে গিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মাধ্যমে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে বিশ্বাস বাড়াতে হবে, একে অপরকে সম্মান জানাতে হবে এবং একসঙ্গে বসে আলোচনা করতে হবে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ডিসি ও স্টেডিয়াম পার্কে ২৫ কেজি পোনামাছ অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


নাটোরে ডিসি ও স্টেডিয়াম পার্কে ২৫ কেজি পোনামাছ অবমুক্ত

নাটোর, ১৯ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলা সদরের ডিসি পার্ক এবং স্টেডিয়াম পার্কের জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার দুপুরের সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন মাছের পোনা অবমুক্ত করেন।

এই অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী জানান, জেলার সাতটি উপজেলার প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে প্রায় দুই টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে। চলতি বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%