ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে ডিসি ও স্টেডিয়াম পার্কে ২৫ কেজি পোনামাছ অবমুক্ত


নাটোরে ডিসি ও স্টেডিয়াম পার্কে ২৫ কেজি পোনামাছ অবমুক্ত

নাটোর, ১৯ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলা সদরের ডিসি পার্ক এবং স্টেডিয়াম পার্কের জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার দুপুরের সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন মাছের পোনা অবমুক্ত করেন।

এই অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী জানান, জেলার সাতটি উপজেলার প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে প্রায় দুই টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে। চলতি বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল, শহর যেন মিছিলের নগরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল, শহর যেন মিছিলের নগরী

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল সমাবেশে শহরটি মিছিলের নগরীতে পরিণত হয়ে ওঠে। পরে, দলিল লেখকরা একটি বিশাল মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, সাত দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে, বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দাবি আদায়ের এই মিছিলটি মুহূর্তের মধ্যে পুরো শহরকে মিছিলের নগরীতে পরিণত করে। পরে, প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, গোলাম মহিউদ্দিন, ফরিদ হোসেন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়াস খান ও আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ বি মুস্তাফিজুর রহমান।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দেশের রাজস্ব আদায়ে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চললেও, তারা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে এই পেশা বন্ধের চক্রান্ত করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে, এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক পরিবার চরম অর্থকষ্ট ও অনিশ্চয়তার মধ্যে পড়বে।

বক্তারা অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানান। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এই মিছিলে ফরিদপুর জেলার নয়টি উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রায় তিনশত নেতা ও দলিল লেখক সমাগম ঘটে।

দলিল লেখক সমিতির মূল দাবিগুলো হলো- রেজিস্ট্রেশন আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও তৈরি দলিল দাখিলের সুযোগ বন্ধে প্রজ্ঞাপন জারি, বিভিন্ন কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স না দেওয়া, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে বসার ব্যবস্থা ও প্রার্থনাকক্ষ নির্মাণ, পেশাগত কাজের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দ্রুত 'দলিল লেখক কাউন্সিল' গঠনের অনুমতি প্রদান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় এবার কৃষকরা স্বেচ্ছায়, বিনা পারিশ্রমিকে সড়ক-ড্রেন ও আন্ধারমানিক সেতু পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


কলাপাড়ায় এবার কৃষকরা স্বেচ্ছায়, বিনা পারিশ্রমিকে সড়ক-ড্রেন ও আন্ধারমানিক সেতু  পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে
 
পটুয়াখালীর কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা অভিযানের পর এবার আন্ধারমানিক নদীর উপর নির্মিত সেতু পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ৫ জন কৃষক। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল গাজীর নেতৃত্বে তারা সেতুর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। 
 
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লা আবর্জনায় সেতুর ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তাদের মহতী এ উদ্যোগ স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এর আগে গত ১৪ সেপ্টেম্বর তারা কলাপাড়া শহরের বিভিন্ন ড্রেন ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। আরও ১৫ দিন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষকরা।
 
কৃষক কামাল গাজী বলেন,দেশ পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের।আমি আমার নিজ খরছে শহর ও ব্রীজ পরিস্কার করতেছি।সামনে আরো করবো।আমার মতো সবাই এভাবে এগিয়ে আসলে সবকিছু সুন্দর থাকবে।রোগ বালাই থেকেও রক্ষা পাওয়া যাবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরিফুজ্জামান বলেন, কামাল গাজী নামের এই কৃষক নিজ উদ্যোগে নিজ খরছে এই পৌর শহর ও কলাপাড়া সেতুর ময়লা পরিস্কার করায় তাকে সাধুবাদ জানাই।  আমরাও তাকে সহযোগিতা করব।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ১২ টন সারসহ ১০ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


কক্সবাজারে ১২ টন সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ ১০ পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান।

সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে ২৪০ বস্তা (১২ হাজার কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। অভিযানে বোটে থাকা এক রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ৭ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


যাত্রাবাড়ীতে ৭ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় একটি নবনির্মিত ৭ তলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রির।

এটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। মৃত আল আমিন চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুরের মো. মকুলের পুত্র। তিনি কাজলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বাড়ির মালিক বাছির উদ্দিন জানান, আল আমিন দুপুরের দিকে ৭ তলা ভবনের মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতার কারণে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%