ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন, যার নাম শফিকুল ইসলাম খানশূর, বয়স ৫০ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাসের যমুনা সেতুমুখী সার্ভিস লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত খানশূর বাসাইল পৌরসভার জড়াশাহীবাগ এলাকার মৃত কামদার আলী খানশূরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে বদলে দিয়েছে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

 

বাসাইল থানার ওসি আলমগীর কবির গনমাধ্যমে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে টানেলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ভারতে টানেলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরো সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) রাজ্য সরকার জানিয়েছে।

সোমবার সামারদুং গ্রামের তিস্তা নদীর ওপর রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি)-এর নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে উদ্ধারকারীরা ১৩ এবং পরে ২০ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গের ভেতরে শিলার মধ্যে আটকে থাকা বা সেখান থেকে নির্গত মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সুড়ঙ্গটি ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায়, ফলে এনএইচপিসির ২৫ জন কর্মী ও কর্মকর্তা সেখানে আটকা পড়েন।

সিকিম রাজ্য সরকার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। বিশেষজ্ঞ দলগুলো সমন্বিতভাবে কাজ করে বাকি নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।’ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সুড়ঙ্গে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

সপ্তাহের শুরুতে কর্মকর্তারা জানান, সুড়ঙ্গের ভেতরে জমে থাকা কাদা ও পানি এবং সম্ভাব্য গ্যাস লিকের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এদিকে এনএইচপিসি বুধবার ঘোষণা করেছে, এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ভারতীয় রুপি (প্রায় ৫১৭৮ মার্কিন ডলার) আর্থিক সহায়তা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে। সরকারি সর্বশেষ হিসাবে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২৪ জুন আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ ছিল। ভূমিকম্পটি দেশটির উত্তর উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়। সেখানে বেশ কয়েকশত ভবন ধসে পড়েছে।

এএফপি বার্তা সংস্থার মাধ্যমে কারাকাস থেকে এ খবর জানা গেছে। ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রড্রিগেজ দৈনিক বুলেটিনে জানান, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা ৫২ জন বেড়ে বর্তমানে ৫ হাজার ৩৯৮ জন হয়ে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন রয়েছে।

এখনও কতজন নিখোঁজ রয়েছে, সে বিষয়ে কারাকাস কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণায়, এখনও কয়েক হাজার মানুষের সন্ধান পাওয়া যায়নি।

ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহের খোঁজে উদ্ধার অভিযান এখনও পরিচালিত হচ্ছে। তবে, এক মাস পেরিয়ে যাওয়ার পর কার্যক্রমটি বর্তমানে ধীরে ধীরে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রমের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ভূমিকম্পে বাস্তুচ্যুতদের জন্য ৪ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলমান গৃহহীনদের মধ্যে আনুমানিক ২৩ হাজার মানুষও রয়েছে। ২০২৭ সালের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পুনর্গঠন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৩৪ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছে।

ভেনেজুয়েলার এককক্ষবিশিষ্ট জাতীয় পরিষদ আবাসন নির্মাণকে নিশ্চিত করার ক্ষেত্রে পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি সংস্কারও অনুমোদন করেছে।

ভূমিকম্পের পর গত এক মাসে মোট ১ হাজার ৪০৫টি আফটারশকও রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনি বন্দিদের ঘিরে কুমিরের খাল খনন শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


ফিলিস্তিনি বন্দিদের ঘিরে কুমিরের খাল খনন শুরু করেছে ইসরায়েল

ফিলিস্তিনের হামাস সদস্যদের জন্য ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি কারাগারে বিশেষ জেলখানার চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরিখা বা খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বুধবার (২২ জুলাই) এই খবর প্রকাশিত হয়েছে।

কারাগারটি অবস্থিত রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের এক স্থানীয় কর্মকর্তা জানায়, ১৭০ মিটার বিস্তৃত পরিখার খনন কাজ কেতজিওত কারাগারের একটি উইংয়ে করা হচ্ছে, যা বাইরে থেকে ধরা পড়ে না। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান নীল নদীর কুমিরকে গৃহপালিত বন্যপ্রাণী হিসেবে নতুন শ্রেণীভুক্ত করার পরেই এই উদ্যোগের পথ উন্মুক্ত হয়েছে।

এদিকে, উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের দপ্তর জানায় যে, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে এবং যারা একে সস্তা স্টান্ট মনে করছিলেন, তাদের ভুল প্রমাণিত করেছে। খাল এবং কুমিরের যত্নের জন্য ২১ মিলিয়ন শেকেল বা প্রায় ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং কারা কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের আইনগত উপদেষ্টা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন। কেতজিওত কারাগারটি নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে বড় বন্দিশালা, যেখানে গাজা ও পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনিদের রাখা হয়।

ফিলিস্তিনি কারাবন্দি বিষয়ক সংস্থাগুলোর তথ्यानুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

একই সাথে বন্দীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছেঃ কম্বল ও খাবার না দেওয়া এবং লোহার পাতে ঘুমাতে বাধ্য করা হয় বলেও জানা গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ-হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ-হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণ করে হত্যার একটি বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুর (৯) স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের সঙ্গে তার স্কুলব্যাগ, স্কুলড্রেস ও জুতা পাওয়া যায়।

নিহত ঝুমুর ছিল খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে।

জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম মফুকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছিলেন। এ ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।

এই ঘটনার ৩ দিন পর র‍্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, "মাত্র ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দ্রুততম সময়ে এ রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%