প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরো সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) রাজ্য সরকার জানিয়েছে।
সোমবার সামারদুং গ্রামের তিস্তা নদীর ওপর রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি)-এর নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে উদ্ধারকারীরা ১৩ এবং পরে ২০ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গের ভেতরে শিলার মধ্যে আটকে থাকা বা সেখান থেকে নির্গত মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সুড়ঙ্গটি ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায়, ফলে এনএইচপিসির ২৫ জন কর্মী ও কর্মকর্তা সেখানে আটকা পড়েন।
সিকিম রাজ্য সরকার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। বিশেষজ্ঞ দলগুলো সমন্বিতভাবে কাজ করে বাকি নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।’ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সুড়ঙ্গে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
সপ্তাহের শুরুতে কর্মকর্তারা জানান, সুড়ঙ্গের ভেতরে জমে থাকা কাদা ও পানি এবং সম্ভাব্য গ্যাস লিকের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে এনএইচপিসি বুধবার ঘোষণা করেছে, এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ভারতীয় রুপি (প্রায় ৫১৭৮ মার্কিন ডলার) আর্থিক সহায়তা দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন