প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে। সরকারি সর্বশেষ হিসাবে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২৪ জুন আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ ছিল। ভূমিকম্পটি দেশটির উত্তর উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়। সেখানে বেশ কয়েকশত ভবন ধসে পড়েছে।
এএফপি বার্তা সংস্থার মাধ্যমে কারাকাস থেকে এ খবর জানা গেছে। ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রড্রিগেজ দৈনিক বুলেটিনে জানান, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা ৫২ জন বেড়ে বর্তমানে ৫ হাজার ৩৯৮ জন হয়ে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন রয়েছে।
এখনও কতজন নিখোঁজ রয়েছে, সে বিষয়ে কারাকাস কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণায়, এখনও কয়েক হাজার মানুষের সন্ধান পাওয়া যায়নি।
ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহের খোঁজে উদ্ধার অভিযান এখনও পরিচালিত হচ্ছে। তবে, এক মাস পেরিয়ে যাওয়ার পর কার্যক্রমটি বর্তমানে ধীরে ধীরে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রমের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ভূমিকম্পে বাস্তুচ্যুতদের জন্য ৪ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলমান গৃহহীনদের মধ্যে আনুমানিক ২৩ হাজার মানুষও রয়েছে। ২০২৭ সালের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পুনর্গঠন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৩৪ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছে।
ভেনেজুয়েলার এককক্ষবিশিষ্ট জাতীয় পরিষদ আবাসন নির্মাণকে নিশ্চিত করার ক্ষেত্রে পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি সংস্কারও অনুমোদন করেছে।
ভূমিকম্পের পর গত এক মাসে মোট ১ হাজার ৪০৫টি আফটারশকও রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন