ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ


ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ

ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার গ্রহণের পর তিন দিনের মধ্যে ১ হাজার ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে জাভা প্রদেশে অসুস্থ হয়েছেন ৭৭৭ জন। বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক এই তথ্য প্রকাশ করেছেন।

মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫২ জন শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক গত বুধবার বিনামূল্যের খাবার খাওয়ার পর ডায়রিয়া ও বমির সমস্যায় আক্রান্ত হন। তাদের খাবারে গ্রিল করা মুরগির মাংস অন্তর্ভুক্ত ছিল।

স্কুলের প্রধান শিক্ষক জুহারতুতিক জানিয়েছেন, খাবার বিতরণের পূর্বে একজন খাবার পরীক্ষক মুরগির কিছু অংশ পিচ্ছিল হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই অংশগুলো আলাদা করে রাখা হয়েছিল।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

প্রধান শিক্ষক আরও বলেন, রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তি জানিয়েছেন, মুরগির মাংস ভোর ৩টার দিকে রান্না করা হয়েছিল এবং দুপুরে শিক্ষার্থীদের পরিবেশন করা হয়। অসুস্থদের বেশিরভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় চিকিৎসক জোকো পারিয়ান্তো জানিয়েছেন, ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো গত বছর কয়েক শ কোটি ডলারের বিনামূল্যের খাবার কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশটির কোটি কোটি শিশুর পুষ্টির উন্নতি করা। তবে শুরু থেকেই এই কর্মসূচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নেতৃত্বের পরিবর্তন এবং ব্যাপক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ এম


ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামের এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জরিমানা করা কসাই নাইনুল ইসলাম কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে নাইনুল ইসলাম পশুসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয় এবং তাকে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। আদালতে পশুসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলামকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পশুসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ভূরুঙ্গামারী থানার পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

আগেও অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

গত বছর ভূরুঙ্গামারী বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। সে সময় জরিমানা না করে মাংস জব্দ করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনায় সংবাদ প্রকাশ করায় কয়েকজন মাংস ব্যবসায়ী এক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন। পরে ওই ক্ষোভের জেরে দুইজন মাংস ব্যবসায়ী মোজাম্মেল ও সাইফুল ওই সাংবাদিককে মারপিটের ঘটনা ঘটায়। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত গরুর মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রির ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য ফাঁসের অভিযোগ: কনস্টেবল ফারুককে মাদকবিরোধী অভিযান থেকে দূরে রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ এম


তথ্য ফাঁসের অভিযোগ: কনস্টেবল ফারুককে মাদকবিরোধী অভিযান থেকে দূরে রাখার দাবি

বরিশাল নগরীর কেডিসি এলাকায় মাদকবিরোধী অভিযানের গোপন তথ্য মাদক ব্যবসায়ীদের কাছে ফাঁস হওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেনকে ভবিষ্যতে কোনো মাদকবিরোধী অভিযানে দায়িত্ব না দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকবিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করতে হলে অভিযানের পরিকল্পনা, সময় এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা বলছেন, অতীতে তথ্য ফাঁসের অভিযোগে অভিযুক্ত কোনো সদস্যকে এ ধরনের সংবেদনশীল অভিযানে দায়িত্ব দিলে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে বরিশাল নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক কলোনি এলাকায় কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের পূর্বে গোপন তথ্য মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে ডিবিতে কর্মরত কনস্টেবল মো. ফারুক হোসেনের বিরুদ্ধে।

অভিযোগের পর প্রাথমিক পর্যায়ে বিষয়টির তদন্ত করা হয় এবং পরে তাকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে কনস্টেবল ফারুক হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানায় পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, অতীতে ওঠা তথ্য ফাঁসের অভিযোগের বিষয়টি সামনে এনে স্থানীয় সচেতন মহল নতুন করে দাবি করেছেন যে তাকে মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত না করা উচিত। তাদের আশঙ্কা, অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গোপন তথ্য যদি আগাম প্রকাশ হয়ে যায়, তাহলে মাদক ব্যবসায়ীরা সতর্ক হয়ে উঠতে পারে এবং এতে অভিযানের সফলতা হুমকির মুখে পড়তে পারে।

সচেতন নাগরিকরা বলছেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যদের অতীত ভূমিকা এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। তারা দাবি করেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান সালেহ এবং উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার এমদাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের দাবি, মাদক নির্মূল কার্যক্রমের স্বার্থে কনস্টেবল মো. ফারুক হোসেনকে অন্তত মাদকবিরোধী অভিযানের মতো সংবেদনশীল কার্যক্রম থেকে দূরে রাখা উচিত।

এ বিষয়ে কনস্টেবল মো. ফারুক হোসেনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযোজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের অবসানের বিষয়ে যা বললেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


ইরান যুদ্ধের অবসানের বিষয়ে যা বললেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির সময়সীমা সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান পরিচালিত হচ্ছে না। তবে বিভিন্ন স্থানে সংঘাতের তীব্রতা বাড়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স জানান, তিনি চলমান পরিস্থিতিকে সরাসরি ‘যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করতে চান না। তার বক্তব্য ছিল, ‘এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।’ তবে কিছু স্থানে সংঘাতের বৃদ্ধি ঘটছে বলেও তিনি জানান।

ভ্যান্সের এই মন্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। তিনি দাবি করেন, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ ধরে চলছিল এবং এই সময়ে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যুদ্ধের সমাপ্তির নির্দিষ্ট সময় সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে আপনি জানতে চাইছেন-ইরানিরা কখন জাহাজে হামলা বন্ধ করবে?’

ভ্যান্স বলেন, ‘বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না। এ বিষয়ে আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।’

চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালির দিকে দৃষ্টি আকর্ষণ করেন ভ্যান্স। তিনি অভিযোগ করেন, ইরান গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ এম


স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের কারণে দ্বিতীয় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫) পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর। সম্প্রতি তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা শুরু করেন।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর আঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী লিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%