ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, জাতীয় গ্রিডে ত্রুটি


শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, জাতীয় গ্রিডে ত্রুটি

জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ার কারণে শনিবার শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কর্মকর্তাদের মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের তুলনায় বেশি হয়ে যাওয়ার ফলস্বরূপ এই বিপর্যয় ঘটতে পারে।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে দেশটির গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহ কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ সংস্থা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লঙ্কা (ইডিএল) জানায়, পুরো গ্রিডে সৃষ্ট ত্রুটির মেরামতের জন্য প্রকৌশলীরা কাজ করছেন। তাদের ধারণা, অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের কারণে এই বিপর্যয় ঘটেছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকা জানিয়েছেন, কর্তৃপক্ষ ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার আশা করছে।

তিনি সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেন, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজে সহায়তা করার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারীদের সেগুলো বিচ্ছিন্ন রাখার অনুরোধ করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পুরো জাতীয় গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল। উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল এক রোববার সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়িয়ে যাওয়ার কারণে ওই বিপর্যয় ঘটে। তখন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

শ্রীলঙ্কায় স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩ হাজার মেগাওয়াটের কিছু বেশি। তবে দিনের বেলায় দেশটিতে বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

কর-সুবিধার কারণে অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হয়েছেন এবং তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা সামাল দিতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা হিমশিম খাচ্ছে।

সরকার আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ২০২৪ সালের তুলনায় এই বৃদ্ধি হবে ৩৮৮ শতাংশ।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

আরও পড়ুন: কঙ্গোতে এডিএফের হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ এম


কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ভেঙে অন্তত ২০ জন নিহত হন। এই ঘটনার ফলে আরও অনেকে আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতা এবং এর আশপাশের এলাকায় বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই দুর্গাপূজা দেখতে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসেন। রাতের দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে দর্শনার্থীরা মণ্ডপে আশ্রয় নেন। তখন প্রচণ্ড ভিড়ের চাপে মণ্ডপের একটি অংশ ভেঙে পড়ে এবং অনেক দর্শনার্থী চাপা পড়েন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্ঘটনার পর বলেন, "আমরা হতাহতদের পরিবারের লোকেদের পাশে দাঁড়াবার জন্য যা যা করার তাই করছি। সেখানে আমাদের এসটিএফ, ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশ সবাই আছে। এখন সেখানে কোনো ভিড় নেই, ফাঁকা হয়েছে। এই মুহূর্তে কোনো ভিড় নেই।"

তিনি আরও বলেন, "এ ঘটনার দুঃখ জানানোর মতো কোনো ভাষা নেই। আমাদের সরকারের সবাই একসঙ্গে কাজ করছি। গুরুতর আহত ২৫ জনের উন্নতমানের চিকিৎসা দেওয়া আমাদের প্রথম কাজ।"

শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশে বলেন, "আমি গোটা রাজ্যবাসীকে বলব, এটা একটি শোকের ঘটনা। নিশ্চিতভাবে আমরা দায়িত্ব নিয়ে যা করার করব। ভয় পাওয়ার দরকার নেই। পুজো কমিটিগুলোকে বলব- অনেক জায়গায় হঠাৎ বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় থিম পূজা করেছে। এবং অতিরিক্ত দর্শনার্থীও হচ্ছে। এ ধরনের ঘটনা আটকাবার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার, এই সমস্ত প্রস্তুতি নিতে হবে।"

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "কলকাতার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা জানাই। আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। প্রশাসন সমস্ত রকমের সহযোগিতা করছে।"

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "চোরবাগান পূজামণ্ডপে পদপৃষ্টের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, যেন আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তাদের পরিবারগুলো এই কঠিন সময়ে প্রয়োজনীয় শক্তি ও সাহস লাভ করে।"

শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে চোরবাগান পূজামণ্ডপ অঞ্চলের উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং পুরো এলাকাটি কলকাতা পুলিশ ঘিরে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ এম


ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ফলে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ প্রায় ৬ হাজার বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টােবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে ‘নর্তে ফায়ার’ শুরু হয়ে পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার দমকল সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই শহরে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। খবর আল জাজিরার।

অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে থাকা সান্তা আনা বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

দাবানলের ঝুঁকি কমাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে আগুন লাগার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থলবাহিনীর পাশাপাশি হেলিকপ্টারও কাজ করছে।

এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ব্রাইসন ফায়ারে প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়েছে এবং আগুনের ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে সান দিয়েগো কাউন্টির হেন্ডারসন ফায়ারে প্রায় ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ আগুনের কারণে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকায় প্রভাব পড়েছে এবং কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে প্রেমের টানে বাংলাদেশে এলেন চীনা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ এম


মাদারীপুরে প্রেমের টানে বাংলাদেশে এলেন চীনা যুবক

মাদারীপুরে প্রেমের টানে চীনা যুবক। পরিচয়ের সময়কাল মাত্র কয়েক মাস, যেখানে অচেনা দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে প্রেমিকার বাড়িতে পৌঁছেছেন ওই যুবক।

শত শত মানুষ চীনা যুবককে একনজর দেখার জন্য ভিড় করছেন।

জানা গেছে, চার মাস আগে চাপাতলী গ্রামের মোস্তফা বেপারীর কলেজপড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে ‘ওয়ার্ল্ড টক’ (World Talk) অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিংয়ের। এরপর নিয়মিত চ্যাটিংয়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। প্রথমে বন্ধুত্ব হলেও পরে তা প্রেমে রূপ নেয়।

অবশেষে, বৃহস্পতি বার চীন থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই যুবক। পরে হাফিজার আত্মীয়স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠেন তিনি। পরদিন তাকে মেয়েটির গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ভাষা, দেশ এবং সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসার টানে তিনি এখানে এসেছেন।

খবর পেয়ে হাফিজার বাড়িতে পুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত হন। চলছে কাগজপত্র যাচাই-বাছাই। সব তথ্য সঠিক থাকলে শিগগিরই মেয়েটিকে বিয়ে করতে আগ্রহী ওই চীনা যুবক। এমনকি মুসলিম হওয়ার বিষয়েও তিনি রাজি আছেন। বিয়ে করে স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা তার রয়েছে। কৃষক মোস্তফা বেপারীর ছয় ছেলেমেয়ের মধ্যে হাফিজা চতুর্থ। অন্যদিকে, ওয়াং এরলিং চীনের একটি ওয়ার্কশপে কাজ করেন বলে জানা গেছে।

হাফিজা আক্তার বলেন, ‘ওয়াং এরলিংয়ের ছবি দেখে আমার ভালো লাগে। পরে আমাদের মধ্যে প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং আমাকে চীন নিয়ে যেতে চেয়েছে, আমিও সেখানে যেতে আগ্রহী।’

চীনা যুবক ওয়াং এরলিং বলেন, ‘আমার মুসলিম হতে কোনো আপত্তি নেই। আমি আসার আগেই আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে বউকে সঙ্গেই নিয়ে নিজ দেশে ফিরতে চাই।’

হাফিজার বাবা মোস্তফা বেপারী বলেন, ‘আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দেবো। যা কিছু হবে, সব সামাজিকতা রক্ষা করেই হবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা যুবকের আসার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ মেয়েটির বাড়িতে যায়। ছেলেটি চীন থেকে এসেছে কি না, তার পাসপোর্ট ও কাগজপত্রের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। চীনা যুবককে কলেজপড়ুয়া ওই মেয়ে বিয়ে করবে কি না, তা সম্পূর্ণ তাদের পারিবারিক সিদ্ধান্ত।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৪ এম


সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তাঁর পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা ও পোশাকসামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের স্ত্রী আনন্দিতা সাংমার কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে ডেপুটি স্পিকারের নির্দেশে স্থানীয় বিএনপির নেতারা নিহত সাংবাদিকের পরিবারের কাছে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে এ সহায়তা দেওয়া হয়।

সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহসভাপতি এম এ জিন্নাহ, শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভবিষ্যতেও পরিবারটির প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা যাতে পার পেয়ে না যান, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আনন্দিতা সাংমা। তিনি স্বামী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর ভাষ্য, দুই সন্তানকে এতিম করা ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়।

যেভাবে হত্যা করা হয় আলিফকে

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকার একটি দোকান থেকে নিজের রেখে যাওয়া মুঠোফোন আনতে গেলে সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, তাঁকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে এর মধ্যেই তাঁর মৃত্যু হয়।

৪০ বছর বয়সী আলিফ ফকির বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে মাদক কারবার, চোরাচালান ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করতেন। তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

আলিফের পৈতৃক বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%